১৭ বছরের ত্যাগের পর মানুষের সেবায় ছাত্রদল: শফিকুল ইসলাম

প্রাইম বার্তা অনলাইন
২২ জুলাই ২০২৬ ৯:৪৯ পিএম
১৭ বছরের ত্যাগের পর মানুষের সেবায় ছাত্রদল: শফিকুল ইসলাম

বুধবার (২২ জুলাই) রাজধানীর মহাখালীতে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশ ও মানুষের সেবায় কাজ করছে আজকের ছাত্রদল।

ডিএনসিসি প্রশাসক বলেন, আজকের এই অবস্থান একদিনে আসেনি, এর পেছনে রয়েছে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও ত্যাগ। বিগত সরকারের আমলে হাজার হাজার নেতা-কর্মীকে নির্যাতন, নিপীড়ন, কারাবন্দি এমনকি মৃত্যুবরণ করতে হয়েছে। জুলাই আন্দোলনে ছাত্রদলের নেতা-কর্মীরাই সবচেয়ে বেশি হত্যার শিকার হয়েছে, যা অন্য কোনো দলের নেতা-কর্মীদের জন্য ঘটেনি। তিনি শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ স্মরণ করে বলেন, তার নামে নির্মিত শহীদ ওয়াসিম আকরাম চত্বর নতুন প্রজন্মের কাছে এই ত্যাগের ইতিহাস তুলে ধরবে।

তিনি আরও বলেন, ছাত্রদল সব সময় দেশের মানুষের কল্যাণে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযানসহ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এ সময় কলেজ অধ্যক্ষ ও কলেজ ছাত্রদল সভাপতিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...