সাময়িক গ্যাস সংকট, দুই থেকে তিন দিনের মধ্যে সমাধানের আশ্বাস
দেশে বর্তমানে সৃষ্ট গ্যাস সংকট সাময়িক বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটির কারণে এই বিপত্তি দেখা দিলেও আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
বুধবার (২২ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। মনির হোসেন চৌধুরী জানান, দেশের দুটি এফএসআরইউ-এর মধ্যে একটিতে যান্ত্রিক গোলযোগের ফলে এলএনজি সরবরাহে ব্যাঘাত ঘটছে। সাধারণত এই দুই টার্মিনাল থেকে প্রায় এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়, কিন্তু একটিতে সমস্যা হওয়ায় উৎপাদন কমে গেছে। এর প্রভাবে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কমে এসেছে এবং যানবাহনের লম্বা লাইন দেখা দিয়েছে।
যুগ্ম সচিব আরও বলেন, দেশে প্রতিদিন প্রায় তিন হাজার আটশত মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা সম্ভব হচ্ছে আড়াই হাজার থেকে দুই হাজার আটশত মিলিয়ন ঘনফুট। এই ঘাটতি পূরণে সরকার নতুন নতুন গ্যাসকূপ অনুসন্ধান ও খননের কাজ জোরদার করেছে এবং অবকাঠামোগত উন্নয়নে দ্রুত পদক্ষেপ নিচ্ছে।
সম্পর্কিত খবর
রাস্তা করার নামে চাঁদাবাজি, মিরপুরে ভবনমালিকদের প্রতিবাদী মানববন্ধন
তারেক রহমানের ঘোষণা: অর্থায়ন মিললেই ঢাকা-চট্টগ্রামে ইলেকট্রিক ট্রেন
শিল্পখাত রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ: প্রধানমন্ত্রী
লোডশেডিং বাড়ায় জেনারেটরে ভরসা, ব্যবসায়ীদের কাঁধে বাড়তি খরচের চাপ
সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা: প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি রোধে নতুন পদক্ষেপ
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বড় পদক্ষেপ: ৩৬ খাল রক্ষণাবেক্ষণে প্রকল্প

আরও পড়ুন

সাময়িক গ্যাস সংকট, দুই থেকে তিন দিনের মধ্যে সমাধানের আশ্বাস
দেশে বর্তমানে সৃষ্ট গ্যাস সংকট সাময়িক বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটির কারণে এই বিপত্তি দেখা দিলেও আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
বুধবার (২২ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। মনির হোসেন চৌধুরী জানান, দেশের দুটি এফএসআরইউ-এর মধ্যে একটিতে যান্ত্রিক গোলযোগের ফলে এলএনজি সরবরাহে ব্যাঘাত ঘটছে। সাধারণত এই দুই টার্মিনাল থেকে প্রায় এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়, কিন্তু একটিতে সমস্যা হওয়ায় উৎপাদন কমে গেছে। এর প্রভাবে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কমে এসেছে এবং যানবাহনের লম্বা লাইন দেখা দিয়েছে।
যুগ্ম সচিব আরও বলেন, দেশে প্রতিদিন প্রায় তিন হাজার আটশত মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা সম্ভব হচ্ছে আড়াই হাজার থেকে দুই হাজার আটশত মিলিয়ন ঘনফুট। এই ঘাটতি পূরণে সরকার নতুন নতুন গ্যাসকূপ অনুসন্ধান ও খননের কাজ জোরদার করেছে এবং অবকাঠামোগত উন্নয়নে দ্রুত পদক্ষেপ নিচ্ছে।
সম্পর্কিত খবর
রাস্তা করার নামে চাঁদাবাজি, মিরপুরে ভবনমালিকদের প্রতিবাদী মানববন্ধন
তারেক রহমানের ঘোষণা: অর্থায়ন মিললেই ঢাকা-চট্টগ্রামে ইলেকট্রিক ট্রেন
শিল্পখাত রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ: প্রধানমন্ত্রী
লোডশেডিং বাড়ায় জেনারেটরে ভরসা, ব্যবসায়ীদের কাঁধে বাড়তি খরচের…
সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা: প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি রোধে নতুন…
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বড় পদক্ষেপ: ৩৬ খাল রক্ষণাবেক্ষণে…