স্বল্প আয়ের মানুষের পুষ্টি নিশ্চিতে ছোট প্যাকেটে ভোজ্যতেল বিক্রির দাবি
স্বল্প আয়ের মানুষের পুষ্টিঘাটতি দূর করতে সাশ্রয়ী মূল্যে ছোট প্যাকেটে ভিটামিনসমৃদ্ধ ভোজ্যতেল বাজারজাত করার দাবি উঠেছে। বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, খোলা ভোজ্যতেলের ব্যবহারের ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং দরিদ্র জনগোষ্ঠী ভিটামিনসমৃদ্ধ তেলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। প্রধান অতিথি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে টেকসই পরিবর্তনের জন্য উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তা সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মুখ্য আলোচক ক্যাবের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সচিব এ এইচ এম সফিকুজ্জমান বলেন, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য ন্যায্যমূল্যে ছোট পরিমাপের প্যাকেটজাত ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত করা জরুরি। তিনি জানান, নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা বৃদ্ধি এবং বাজারে বিদ্যমান সিন্ডিকেটের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ক্যাব ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যৌথভাবে কাজ করবে।
সম্পর্কিত খবর
সংসদের সব বিদ্যুৎ চাহিদা মেটাবে সৌরশক্তি, গ্রিডের ওপর থাকবে না…
সৌদি ভূখণ্ডে হুথি হামলার নিন্দা জানাল বাংলাদেশ, আহতে উদ্বেগ
সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপ রাখায় অসন্তোষ, চিফ হুইপকে স্পিকারের অনুরোধ
দান করলেও থাকবে ভোগ-দখল, প্রবীণদের জন্য যুগোপযোগী নতুন ব্যবস্থা
নতুন ট্রান্সফরমারে বাধার অভিযোগ, বোয়ালখালীতে বিএনপির মানববন্ধন
প্রতিমন্ত্রীর হাত থেকে আজান-কিরাত প্রতিযোগিতায় সেরা ৭০ শিক্ষার্থীর সম্মাননা

আরও পড়ুন

স্বল্প আয়ের মানুষের পুষ্টি নিশ্চিতে ছোট প্যাকেটে ভোজ্যতেল বিক্রির দাবি
স্বল্প আয়ের মানুষের পুষ্টিঘাটতি দূর করতে সাশ্রয়ী মূল্যে ছোট প্যাকেটে ভিটামিনসমৃদ্ধ ভোজ্যতেল বাজারজাত করার দাবি উঠেছে। বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, খোলা ভোজ্যতেলের ব্যবহারের ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং দরিদ্র জনগোষ্ঠী ভিটামিনসমৃদ্ধ তেলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। প্রধান অতিথি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে টেকসই পরিবর্তনের জন্য উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তা সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মুখ্য আলোচক ক্যাবের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সচিব এ এইচ এম সফিকুজ্জমান বলেন, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য ন্যায্যমূল্যে ছোট পরিমাপের প্যাকেটজাত ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত করা জরুরি। তিনি জানান, নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা বৃদ্ধি এবং বাজারে বিদ্যমান সিন্ডিকেটের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ক্যাব ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যৌথভাবে কাজ করবে।
সম্পর্কিত খবর
সংসদের সব বিদ্যুৎ চাহিদা মেটাবে সৌরশক্তি, গ্রিডের ওপর…
সৌদি ভূখণ্ডে হুথি হামলার নিন্দা জানাল বাংলাদেশ, আহতে…
সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপ রাখায় অসন্তোষ, চিফ হুইপকে স্পিকারের…
দান করলেও থাকবে ভোগ-দখল, প্রবীণদের জন্য যুগোপযোগী নতুন…
নতুন ট্রান্সফরমারে বাধার অভিযোগ, বোয়ালখালীতে বিএনপির মানববন্ধন
প্রতিমন্ত্রীর হাত থেকে আজান-কিরাত প্রতিযোগিতায় সেরা ৭০ শিক্ষার্থীর…