জুলাই সনদ অবৈল, আওয়ামী লীগের বিচারের দাবি আমিই প্রথম তুলেছিলাম: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৫ জুলাই ২০২৬ ১২:২২ এএম
জুলাই সনদ অবৈল, আওয়ামী লীগের বিচারের দাবি আমিই প্রথম তুলেছিলাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার শীর্ষক আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অতীত অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের প্রস্তাব উঠলেও তা পাস হয়নি। তিনি দাবি করেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি তিনিই সর্বপ্রথম তুলেছিলেন।

মঙ্গলবার (১৪ জুলাই) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ৬৮ বিধিতে আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, তৎকালীন ক্যাবিনেটে সন্ত্রাসবিরোধী আইন ও আইসিটি অ্যাক্ট পরিবর্তন করে আওয়ামী লীগের বিচারের প্রস্তাবটি গৃহীত হয়নি। পরে শাহবাগ আন্দোলন ও যমুনা ঘেরাও কর্মসূচির মাধ্যমে এই বিচার আদায় করতে হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশকে সম্পূর্ণ অবৈধ বলে অভিহিত করেছেন। তার মতে, কোনো রাজনৈতিক সমঝোতা বা আলোচনা ছাড়াই এই আদেশ জারি করা হয়েছে, যা প্রেসিডেন্টের এখতিয়ারের বাইরে এবং এটি ‘ভয়েড অ্যাব ইনিশিও’ (শুরু থেকেই অবৈধ)। তিনি বলেন, গণভোটের প্রস্তাব তিনি জাতীয় ঐক্যমত্য কমিশনে দিয়েছিলেন এই সনদের পক্ষে জনসমর্থন আছে কিনা তা যাচাই করতে, কিন্তু বিরোধীপক্ষ তা এড়িয়ে গেছে।

সংবিধান সংস্কার কমিটি থেকে বিরোধীদের ওয়াকআউটেরও সমালোচনা করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে ফ্যাসিবাদ বা সংসদীয় একনায়কতন্ত্র যেন তৈরি না হয়, সেজন্য সমঝোতার মাধ্যমে সংবিধান সংশোধন করতে চেয়েছিল সরকার। কিন্তু বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টার মধ্যেও বিরোধীরা সহযোগিতা না করে হঠকারী পদক্ষেপ নিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...