শেখ হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির পথেই এগোচ্ছে সরকার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক প্রত্যর্পণ চুক্তির আওতায় কাজ চলছে। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেন, দেশে ফিরলে আইন অনুযায়ী তার বিচার নিশ্চিত করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে ৫৯০টি মামলা বিচারাধীন এবং আরও ১২টি মামলা অভিযোগ গঠনের অপেক্ষায় আছে। বিচার দ্রুত সম্পন্ন করতে ট্রাইব্যুনাল, প্রসিকিউটর ও তদন্তকারী সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা এবং আহতদের তীব্রতা অনুযায়ী ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদানের কথাও জানান তিনি। আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। এছাড়া সংবিধান সংস্কার নিয়ে বিরোধী দলকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতীয় সংসদ নির্বাচন জুলাই গণঅভ্যুত্থান প্রত্যর্পণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী
সম্পর্কিত খবর
স্ত্রী পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী নয়: স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বক্তব্য
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই সনদ অবৈল, আওয়ামী লীগের বিচারের দাবি আমিই প্রথম তুলেছিলাম:…
জনভোটে জিতেই সংসদে এসেছি, ষড়যন্ত্র ব্যর্থ: সরওয়ার আলমগীর
আগামী ৫ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা
শিক্ষার্থীদের স্বার্থেই বৃষ্টিতেও এইচএসসি পরীক্ষা চলছে: মাহদী আমিন

আরও পড়ুন

শেখ হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির পথেই এগোচ্ছে সরকার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক প্রত্যর্পণ চুক্তির আওতায় কাজ চলছে। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেন, দেশে ফিরলে আইন অনুযায়ী তার বিচার নিশ্চিত করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে ৫৯০টি মামলা বিচারাধীন এবং আরও ১২টি মামলা অভিযোগ গঠনের অপেক্ষায় আছে। বিচার দ্রুত সম্পন্ন করতে ট্রাইব্যুনাল, প্রসিকিউটর ও তদন্তকারী সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা এবং আহতদের তীব্রতা অনুযায়ী ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদানের কথাও জানান তিনি। আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। এছাড়া সংবিধান সংস্কার নিয়ে বিরোধী দলকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্পর্কিত খবর
স্ত্রী পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী নয়: স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে…
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই সনদ অবৈল, আওয়ামী লীগের বিচারের দাবি আমিই…
জনভোটে জিতেই সংসদে এসেছি, ষড়যন্ত্র ব্যর্থ: সরওয়ার আলমগীর
আগামী ৫ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, সাগরে…