বন্যার মধ্যে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা

প্রাইম বার্তা অনলাইন
১৪ জুলাই ২০২৬ ১০:০৭ পিএম
বন্যার মধ্যে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা

প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন চট্টগ্রামের শিক্ষার্থীরা। এই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার নগরীর ষোলশহরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের প্রতীকী গায়েবানা জানাজা পালন করেন তারা। একই সঙ্গে দুর্যোগকালীন এই পরীক্ষা স্থগিতের জোর দাবি জানানো হয়েছে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, বন্যা পরিস্থিতির কারণে তারা চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। এমন অবস্থায় পরীক্ষা অনুষ্ঠিত হলে বন্যাকবলিত অঞ্চলের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের তাগিদ দেন। পরে প্রতীকী এই গায়েবানা জানাজা শেষে তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ সমাপ্ত করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...