মিয়ানমারে পাচারের আগেই সিমেন্ট-সারসহ আটক ২২ জন
চট্টগ্রামের বহির্নোঙর এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য এবং তিনটি কার্গো বোটসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
সোমবার (১৩ জুলাই) বিকেলে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার এই অভিযানে প্রায় ১৪ লাখ টাকার ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নকল মোড়কে ২৫০ বস্তা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার জব্দ করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি সক্রিয় চক্র সরকারি সারের মোড়ক নকল করে প্রতিবেশী দেশে পাচার করছিল। তল্লাশির সময় এই পণ্যভর্তি তিনটি কার্গো বোট ও ২২ জন আরোহীকে আটক করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সামুদ্রিক এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড রোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
শিক্ষার্থীদের লংমার্চ: নীলক্ষেতে বিজিবি, সায়েন্সল্যাবে পুলিশের সতর্ক অবস্থান
খাল খননে চট্টগ্রামকে বন্যামুক্ত করা হবে: ত্রাণমন্ত্রী দুলু
বন্যায় হারানো গরুর ক্ষতিপূরণ ২৫ হাজার, ছাগলের ১০ হাজার টাকা
আজ ঘোষণা হচ্ছে ২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ
শিশুদের বছরে একটি গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
ডিজিটাল বাণিজ্যে সততাই সাফল্যের চাবিকাঠি: অধ্যাপক রফিকুল ইসলাম

আরও পড়ুন

বন্যায় হারানো গরুর ক্ষতিপূরণ ২৫ হাজার, ছাগলের ১০…