শিশুদের বছরে একটি গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
দেশকে সবুজে ভরিয়ে তুলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই কর্মসূচির সূচনা হয়। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে প্রধানমন্ত্রী প্রতীকী হিসেবে একটি নিমগাছের চারা রোপণ করেন। এর মাধ্যমে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে প্রায় ২ লাখ চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিশুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ছোট বন্ধুরা তোমরা প্রতি বছর একটি করে গাছ লাগানোর চেষ্টা করো। এটি হতে পারে স্কুল ক্যাম্পাসে অথবা বাড়ির আশপাশে। তিনি শিশুদের গাছের উপকারিতা সম্পর্কে জানতে ইন্টারনেটে রিসার্চ করারও পরামর্শ দেন।
তারেক রহমান বলেন, গাছ সম্পর্কে নতুন কিছু জানতে পারলে তোমাদের জ্ঞান বাড়বে। স্কুলে লাগানো গাছ বড় হলে তোমরা ক্লান্ত হয়ে পড়লে তার ছায়ায় বিশ্রাম নিতে পারবে। সবুজের এই উদ্যোগ দেশকে পরিবেশগতভাবে সমৃদ্ধ করতে সহায়তা করবে।
সম্পর্কিত খবর
খাল খননে চট্টগ্রামকে বন্যামুক্ত করা হবে: ত্রাণমন্ত্রী দুলু
বন্যায় হারানো গরুর ক্ষতিপূরণ ২৫ হাজার, ছাগলের ১০ হাজার টাকা
আজ ঘোষণা হচ্ছে ২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ
ডিজিটাল বাণিজ্যে সততাই সাফল্যের চাবিকাঠি: অধ্যাপক রফিকুল ইসলাম
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৬, জব্দ বিপুল মাদক
বন্যা ত্রাণে রাজনৈতিক ভেদাভেদ নয়, অনিয়ম বরদাস্ত নয়: মন্ত্রী

আরও পড়ুন

শিশুদের বছরে একটি গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
দেশকে সবুজে ভরিয়ে তুলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই কর্মসূচির সূচনা হয়। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে প্রধানমন্ত্রী প্রতীকী হিসেবে একটি নিমগাছের চারা রোপণ করেন। এর মাধ্যমে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে প্রায় ২ লাখ চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিশুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ছোট বন্ধুরা তোমরা প্রতি বছর একটি করে গাছ লাগানোর চেষ্টা করো। এটি হতে পারে স্কুল ক্যাম্পাসে অথবা বাড়ির আশপাশে। তিনি শিশুদের গাছের উপকারিতা সম্পর্কে জানতে ইন্টারনেটে রিসার্চ করারও পরামর্শ দেন।
তারেক রহমান বলেন, গাছ সম্পর্কে নতুন কিছু জানতে পারলে তোমাদের জ্ঞান বাড়বে। স্কুলে লাগানো গাছ বড় হলে তোমরা ক্লান্ত হয়ে পড়লে তার ছায়ায় বিশ্রাম নিতে পারবে। সবুজের এই উদ্যোগ দেশকে পরিবেশগতভাবে সমৃদ্ধ করতে সহায়তা করবে।
সম্পর্কিত খবর
খাল খননে চট্টগ্রামকে বন্যামুক্ত করা হবে: ত্রাণমন্ত্রী দুলু
বন্যায় হারানো গরুর ক্ষতিপূরণ ২৫ হাজার, ছাগলের ১০…
আজ ঘোষণা হচ্ছে ২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ
ডিজিটাল বাণিজ্যে সততাই সাফল্যের চাবিকাঠি: অধ্যাপক রফিকুল ইসলাম
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৬, জব্দ বিপুল মাদক
বন্যা ত্রাণে রাজনৈতিক ভেদাভেদ নয়, অনিয়ম বরদাস্ত নয়:…