বন্যায় হারানো গরুর ক্ষতিপূরণ ২৫ হাজার, ছাগলের ১০ হাজার টাকা
বন্যাকবলিত এলাকার পশুপালকদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ঘোষণা দিয়েছেন যে, বন্যায় মারা যাওয়া প্রতিটি গরুর জন্য ২৫ হাজার এবং ছাগল বা ভেড়ার জন্য ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভায় মন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, এই দুর্যোগে মানুষের বাসস্থানের পাশাপাশি কৃষি ও প্রাণিসম্পদ খাতও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকার দ্রুত তালিকা প্রস্তুত করে সহায়তা কার্যক্রম শুরু করবে।
প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চট্টগ্রামে এবারের বন্যায় ৩৯টি গরু, ৯৫টি ছাগল, ৪২টি ভেড়া, ১ লাখ ৪২ হাজার ১৩৭টি মুরগি এবং ১ হাজার ৩০০টি হাঁস মারা গেছে। পানিতে খামার ডুবে যাওয়ায় অনেকের একমাত্র জীবিকার পথ বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে সরকারের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্তদের জন্য আশার আলো হয়ে আসবে।
সম্পর্কিত খবর
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান…
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্রশাসক ও সদস্যদের সাথে প্রতিমন্ত্রী নুরুল হক নূরের…
চাঁদা দাবিতে অস্বীকৃতির জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুট
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, দাবি পাটওয়ারীর
লিখিত পরীক্ষা দিয়েছিল অন্যজন, ভাইভায় এসে ধরা পড়ল যুবক
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন

আরও পড়ুন

বন্যায় হারানো গরুর ক্ষতিপূরণ ২৫ হাজার, ছাগলের ১০ হাজার টাকা
বন্যাকবলিত এলাকার পশুপালকদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ঘোষণা দিয়েছেন যে, বন্যায় মারা যাওয়া প্রতিটি গরুর জন্য ২৫ হাজার এবং ছাগল বা ভেড়ার জন্য ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভায় মন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, এই দুর্যোগে মানুষের বাসস্থানের পাশাপাশি কৃষি ও প্রাণিসম্পদ খাতও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকার দ্রুত তালিকা প্রস্তুত করে সহায়তা কার্যক্রম শুরু করবে।
প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চট্টগ্রামে এবারের বন্যায় ৩৯টি গরু, ৯৫টি ছাগল, ৪২টি ভেড়া, ১ লাখ ৪২ হাজার ১৩৭টি মুরগি এবং ১ হাজার ৩০০টি হাঁস মারা গেছে। পানিতে খামার ডুবে যাওয়ায় অনেকের একমাত্র জীবিকার পথ বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে সরকারের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্তদের জন্য আশার আলো হয়ে আসবে।
সম্পর্কিত খবর
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার…
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্রশাসক ও সদস্যদের সাথে প্রতিমন্ত্রী নুরুল…
চাঁদা দাবিতে অস্বীকৃতির জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুট
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, দাবি…
লিখিত পরীক্ষা দিয়েছিল অন্যজন, ভাইভায় এসে ধরা পড়ল…
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে…