শিক্ষার্থীদের লংমার্চ: নীলক্ষেতে বিজিবি, সায়েন্সল্যাবে পুলিশের সতর্ক অবস্থান
শিক্ষার্থীদের ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে নীলক্ষেত মোড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্লাটুন এবং সায়েন্সল্যাব এলাকায় ৫০ জনের অধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
পরীক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই দেশের ৫৯টি জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান রয়েছে। আন্দোলনকারীরা রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজার এলাকায় জড়ো হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে মিছিল বের করার ঘোষণা দিয়েছেন। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
শিক্ষার্থীদের এই ক্ষোভের পেছনে কয়েকটি কারণ রয়েছে। গত ১৩ জুলাই বন্যার মধ্যে কোমরপানি ডিঙিয়ে পরীক্ষা দেওয়া, পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে ভুল থাকা এবং শিক্ষামন্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পরীক্ষার্থীদের নিয়ে কথিত ‘ফার্মের মুরগি’ মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়।
সম্পর্কিত খবর
প্রযুক্তির চেয়ে জনসেবার মানোন্নয়নই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য
তেজগাঁও বিভাগে অপরাধ দমনে পুলিশের অভিযান, গ্রেফতার ৫৯
সামরিক মর্যাদায় নিহত ৩ বিমানসেনার জানাজা সম্পন্ন, আহত ৪ জন…
সেপ্টেম্বরেও গরমের দাপট, তাপপ্রবাহ ও সাগরে লঘুচাপের সম্ভাবনা
নোংরা পরিবেশে নকল আইসক্রিম, ভেনিস ফ্যাক্টরিকে দুই লাখ টাকা জরিমানা
ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড গঠন: ৫ আলেম ও দুই এমপি…

আরও পড়ুন

শিক্ষার্থীদের লংমার্চ: নীলক্ষেতে বিজিবি, সায়েন্সল্যাবে পুলিশের সতর্ক অবস্থান
শিক্ষার্থীদের ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে নীলক্ষেত মোড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্লাটুন এবং সায়েন্সল্যাব এলাকায় ৫০ জনের অধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
পরীক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই দেশের ৫৯টি জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান রয়েছে। আন্দোলনকারীরা রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজার এলাকায় জড়ো হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে মিছিল বের করার ঘোষণা দিয়েছেন। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
শিক্ষার্থীদের এই ক্ষোভের পেছনে কয়েকটি কারণ রয়েছে। গত ১৩ জুলাই বন্যার মধ্যে কোমরপানি ডিঙিয়ে পরীক্ষা দেওয়া, পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে ভুল থাকা এবং শিক্ষামন্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পরীক্ষার্থীদের নিয়ে কথিত ‘ফার্মের মুরগি’ মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়।
সম্পর্কিত খবর
প্রযুক্তির চেয়ে জনসেবার মানোন্নয়নই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য
তেজগাঁও বিভাগে অপরাধ দমনে পুলিশের অভিযান, গ্রেফতার ৫৯
সামরিক মর্যাদায় নিহত ৩ বিমানসেনার জানাজা সম্পন্ন, আহত…
সেপ্টেম্বরেও গরমের দাপট, তাপপ্রবাহ ও সাগরে লঘুচাপের সম্ভাবনা
নোংরা পরিবেশে নকল আইসক্রিম, ভেনিস ফ্যাক্টরিকে দুই লাখ…
ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড গঠন: ৫ আলেম ও…