খাল খননে চট্টগ্রামকে বন্যামুক্ত করা হবে: ত্রাণমন্ত্রী দুলু
দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম নগরীতে খালগুলো পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি করে বন্যার দুর্ভোগ থেকে নগরবাসীকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বুধবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পাহাড়, নদী ও সমুদ্র ঘেরা এই নগরীর ভৌগোলিক কাঠামোর কথা বিবেচনা করে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আরও বলেন, সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন, সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া।
সম্পর্কিত খবর
বঙ্গভবনে রাষ্ট্রপতির আহ্বান: মাদকবিরোধী আন্দোলনে এগিয়ে আসুন তরুণরা
ঝুলন্ত মামলা সামলাতে ট্র্যাকিং সেবাসহ বড় সিদ্ধান্ত নিল রেলওয়ে
শিশুদের নকল সিরাপের কারখানা, মোহাম্মদপুরে কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ
ভুয়া পুলিশ সেজে ডাকাতি-ছিনতাই, মাদারীপুরে তিন সদস্য গ্রেফতার
ছিনতাই ও চাঁদাবাজির মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রেফতার
মেয়ের নির্দেশে যশোর থেকে হেরোইন আনতে গিয়ে যাত্রাবাড়ীতে গ্রেপ্তার মা

আরও পড়ুন

খাল খননে চট্টগ্রামকে বন্যামুক্ত করা হবে: ত্রাণমন্ত্রী দুলু
দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম নগরীতে খালগুলো পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি করে বন্যার দুর্ভোগ থেকে নগরবাসীকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বুধবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পাহাড়, নদী ও সমুদ্র ঘেরা এই নগরীর ভৌগোলিক কাঠামোর কথা বিবেচনা করে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আরও বলেন, সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন, সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া।
সম্পর্কিত খবর
বঙ্গভবনে রাষ্ট্রপতির আহ্বান: মাদকবিরোধী আন্দোলনে এগিয়ে আসুন তরুণরা
ঝুলন্ত মামলা সামলাতে ট্র্যাকিং সেবাসহ বড় সিদ্ধান্ত নিল…
শিশুদের নকল সিরাপের কারখানা, মোহাম্মদপুরে কোটি টাকার ভেজাল…
ভুয়া পুলিশ সেজে ডাকাতি-ছিনতাই, মাদারীপুরে তিন সদস্য গ্রেফতার
ছিনতাই ও চাঁদাবাজির মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে…
মেয়ের নির্দেশে যশোর থেকে হেরোইন আনতে গিয়ে যাত্রাবাড়ীতে…