কামরাঙ্গীরচরে স্কুলগামী শিশুদের মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা
রাজধানীর কামরাঙ্গীরচর থানার বেড়িবাঁধ এলাকায় স্কুলে যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে দুই শিশু। বুধবার সকালে মাহাতাব পাম্পের সামনে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়।
আহত শিক্ষার্থীরা হলেন ১০ বছর বয়সী মো. তাহসিন ও ১১ বছর বয়সী মো. ওয়াজিদ। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তাদের চাচা মো. সাগর মোটরসাইকেলে করে তাদের আজিমপুরে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে যান।
স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক জানান, দুই শিশুর অবস্থাই আশঙ্কাজনক এবং তাদের চিকিৎসা চলছে। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানা পুলিশ ট্রাকটি জব্দ করে তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত খবর
পটিয়ায় সরকারি অফিস-ইউনিয়নে বসছে অভিযোগ বাক্স, মিলবে সপ্তাহেই সমাধান
প্রধানমন্ত্রীর নির্দেশ এলেই কার্যকর হবে পদত্যাগ, জানাব সংবাদ সম্মেলনে: ইশরাক
পদত্যাগের খবরকে ‘গুজব’ বললেন ইশরাক, তদন্তে মাদক অভিযানের বিতর্ক
বিশ্বব্যাংকের পূর্বাভাস: ১২০ কোটি তরুণের বিপরীতে চাকরি মাত্র ৪০ কোটির
রিয়াদে নিহত নাসরুল্লাহর এতিম সন্তানদের জন্য ১০ লাখ টাকার চেক
পদত্যাগের গুজব অস্বীকার করে প্রতিবাদ, ইশরাক হোসেনের দপ্তরের সতর্কবার্তা

আরও পড়ুন

কামরাঙ্গীরচরে স্কুলগামী শিশুদের মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা
রাজধানীর কামরাঙ্গীরচর থানার বেড়িবাঁধ এলাকায় স্কুলে যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে দুই শিশু। বুধবার সকালে মাহাতাব পাম্পের সামনে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়।
আহত শিক্ষার্থীরা হলেন ১০ বছর বয়সী মো. তাহসিন ও ১১ বছর বয়সী মো. ওয়াজিদ। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তাদের চাচা মো. সাগর মোটরসাইকেলে করে তাদের আজিমপুরে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে যান।
স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক জানান, দুই শিশুর অবস্থাই আশঙ্কাজনক এবং তাদের চিকিৎসা চলছে। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানা পুলিশ ট্রাকটি জব্দ করে তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত খবর
পটিয়ায় সরকারি অফিস-ইউনিয়নে বসছে অভিযোগ বাক্স, মিলবে সপ্তাহেই…
প্রধানমন্ত্রীর নির্দেশ এলেই কার্যকর হবে পদত্যাগ, জানাব সংবাদ…
পদত্যাগের খবরকে ‘গুজব’ বললেন ইশরাক, তদন্তে মাদক অভিযানের…
বিশ্বব্যাংকের পূর্বাভাস: ১২০ কোটি তরুণের বিপরীতে চাকরি মাত্র…
রিয়াদে নিহত নাসরুল্লাহর এতিম সন্তানদের জন্য ১০ লাখ…
পদত্যাগের গুজব অস্বীকার করে প্রতিবাদ, ইশরাক হোসেনের দপ্তরের…