দেশের ৫ বিভাগে অতিভারী বৃষ্টির সতর্কতা, চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অবনতি

প্রাইম বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৬ ১:০৮ পিএম
দেশের ৫ বিভাগে অতিভারী বৃষ্টির সতর্কতা, চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অবনতি

মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে দেশের পাঁচটি বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার (১১ জুলাই) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এই বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও এই পরিমাণ ১৮৮ মিলিমিটারে পৌঁছাতে পারে, যা অতিভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য হবে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামসহ তিন পার্বত্য জেলায় আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। বন্যার কারণে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। শুধুমাত্র চট্টগ্রামেই সাড়ে ৪ লাখের বেশি মানুষ পানিবন্দি অবস্থায় দিনাতিপাত করছেন। এসব এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন বন্যাদুর্গত মানুষদের সহায়তা প্রদানে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...