চট্টগ্রামের ঝোপ থেকে উদ্ধার মেইড ইন ব্রাজিল পিস্তল
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার একটি ঝোপ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে থানার চরলক্ষ্যা ইউনিয়নের সৈন্যারটেক এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, উদ্ধার হওয়া পিস্তলটির বডি লোহার তৈরি কিন্তু এর বাট বা হ্যান্ডেলটি প্লাস্টিকের তৈরি। অস্ত্রটির গায়ে ‘মেইড ইন ব্রাজিল’ লেখা স্পষ্টভাবে খোদাই করা রয়েছে এবং এটি ব্রাজিলের বিখ্যাত টরাস কোম্পানির তৈরি বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও পিস্তলের ট্রিগার এবং ফায়ারিং পিন সবকিছু অক্ষত ও কার্যকর অবস্থায় আছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, পিস্তলটি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এটি আগে কোনো সরকারি সংস্থা থেকে চুরি বা লুট হওয়া অস্ত্র কিনা তা নিশ্চিত হতে প্রযুক্তিগত পরীক্ষা সহ বিস্তারিত যাচাই চলমান। তদন্তের প্রাথমিক প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি

আরও পড়ুন

চট্টগ্রামের ঝোপ থেকে উদ্ধার মেইড ইন ব্রাজিল পিস্তল
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার একটি ঝোপ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে থানার চরলক্ষ্যা ইউনিয়নের সৈন্যারটেক এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, উদ্ধার হওয়া পিস্তলটির বডি লোহার তৈরি কিন্তু এর বাট বা হ্যান্ডেলটি প্লাস্টিকের তৈরি। অস্ত্রটির গায়ে ‘মেইড ইন ব্রাজিল’ লেখা স্পষ্টভাবে খোদাই করা রয়েছে এবং এটি ব্রাজিলের বিখ্যাত টরাস কোম্পানির তৈরি বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও পিস্তলের ট্রিগার এবং ফায়ারিং পিন সবকিছু অক্ষত ও কার্যকর অবস্থায় আছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, পিস্তলটি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এটি আগে কোনো সরকারি সংস্থা থেকে চুরি বা লুট হওয়া অস্ত্র কিনা তা নিশ্চিত হতে প্রযুক্তিগত পরীক্ষা সহ বিস্তারিত যাচাই চলমান। তদন্তের প্রাথমিক প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে…
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…