ঢামেকের ৮০তম বর্ষে ভিআইপি সফর: ফুটপাথ দখলমুক্ত, চোখে পড়ল নতুন সৌন্দর্য

প্রাইম বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৬ ১২:৩৩ পিএম
ঢামেকের ৮০তম বর্ষে ভিআইপি সফর: ফুটপাথ দখলমুক্ত, চোখে পড়ল নতুন সৌন্দর্য

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনী বার্তায় ক্যাম্পাসে শুরু হয়েছে ব্যাপক উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। শনিবার (১১ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের আশপাশের ফুটপাত থেকে ভ্রাম্যমাণ হকার, অস্থায়ী খাবারের দোকান ও অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে। এর ফলে দীর্ঘদিন পর ফুটপাত ফিরে পেয়েছে তার স্বাভাবিক রূপ, দূর হয়েছে যানজট এবং সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো ফুলগাছের টবগুলোও দৃশ্যমান হয়েছে।

পরিবেশের এই ইতিবাচক পরিবর্তনে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও রোগীদের স্বজনরা। বরিশাল থেকে চিকিৎসার জন্য আসা আব্বাস আলী জানান, ভিআইপি সফরের কারণে রোগীর সঙ্গে অতিরিক্ত জন থাকতে পারছেন না, তবে বাইরে এসে ফুটপাথের পরিচ্ছন্ন দৃশ্য তাকে মুগ্ধ করেছে। মোহাইমিন নামের একজন বলেন, আগে রিকশা ও দোকানের কারণে ফুটপাতের সৌন্দর্য দেখা যেত না, এখন তা স্পষ্ট হয়েছে। পুলিশ ও রোভার স্কাউটদের তৎপরতায় যানবাহন চলাচলেও সৃষ্টি হয়েছে শৃঙ্খলা।

তবে এই উচ্ছেদ অভিযানে হতাশা ব্যক্ত করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। স্যুপ ও ডিম বিক্রেতা হাসানের মতে, রোগীদের স্বজনরা তাদের প্রধান ক্রেতা এবং হাসপাতালের খাবার সবসময় পর্যাপ্ত না হওয়ায় তাদের এই দোকানগুলো প্রয়োজন ছিল। দোকান সরিয়ে দেওয়ায় অনেকেই এখন খাবার সংকটে ভুগছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...