কারাগার থেকে পালানোর ২৩ মাস পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়ার প্রায় দুই বছর পর হত্যা মামলার এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৪। শুক্রবার বিকেলে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিকে আটক করা হয়।
শনিবার (১১ জুলাই) র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি। তিনি জানান, আটক আব্দুল্লাহ শিকদার (২৪) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা এবং তিনি একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
বিস্তারিত জানা যায়, ২০২৪ সালের ৬ আগস্ট কারাগারে সৃষ্ট দাঙ্গা ও অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগে আব্দুল্লাহ বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি মই ব্যবহার করে কারাগারের প্রাচীর টপকে পালিয়ে যান। এরপর থেকে তিনি ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
আব্দুল্লাহ শিকদারের বিরুদ্ধে ২০২১ সালের ৭ অক্টোবর সুদের টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিবেশী লুৎফর রহমান নামে একব্যক্তিকে হত্যার অভিযোগ রয়েছে। ওই হত্যা মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরে তাকে কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
সম্পর্কিত খবর
চট্টগ্রামের ঝোপ থেকে উদ্ধার মেইড ইন ব্রাজিল পিস্তল
খিলগাঁওয়ে গৃহবধূ হত্যা: আত্মহত্যার নাটক, ৬ ঘণ্টায় প্রকৃত রহস্য ফাঁস
রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৪৭১, উদ্ধার মাদক ও অস্ত্র
বৃষ্টি-ঢলে ৪ নদীতে বিপৎসীমা ছাড়াল, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা
দেশের ৫ বিভাগে অতিভারী বৃষ্টির সতর্কতা, চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অবনতি
স্বপ্নভঙ্গ: মডেল থানা এখন সাইনবোর্ডে সীমাবদ্ধ

আরও পড়ুন

কারাগার থেকে পালানোর ২৩ মাস পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়ার প্রায় দুই বছর পর হত্যা মামলার এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৪। শুক্রবার বিকেলে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিকে আটক করা হয়।
শনিবার (১১ জুলাই) র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি। তিনি জানান, আটক আব্দুল্লাহ শিকদার (২৪) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা এবং তিনি একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
বিস্তারিত জানা যায়, ২০২৪ সালের ৬ আগস্ট কারাগারে সৃষ্ট দাঙ্গা ও অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগে আব্দুল্লাহ বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি মই ব্যবহার করে কারাগারের প্রাচীর টপকে পালিয়ে যান। এরপর থেকে তিনি ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
আব্দুল্লাহ শিকদারের বিরুদ্ধে ২০২১ সালের ৭ অক্টোবর সুদের টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিবেশী লুৎফর রহমান নামে একব্যক্তিকে হত্যার অভিযোগ রয়েছে। ওই হত্যা মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরে তাকে কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
সম্পর্কিত খবর
চট্টগ্রামের ঝোপ থেকে উদ্ধার মেইড ইন ব্রাজিল পিস্তল
খিলগাঁওয়ে গৃহবধূ হত্যা: আত্মহত্যার নাটক, ৬ ঘণ্টায় প্রকৃত…
রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৪৭১, উদ্ধার মাদক ও…
বৃষ্টি-ঢলে ৪ নদীতে বিপৎসীমা ছাড়াল, বন্যা পরিস্থিতির অবনতির…
দেশের ৫ বিভাগে অতিভারী বৃষ্টির সতর্কতা, চট্টগ্রামে বন্যা…