কেরানীগঞ্জে গ্যাস লাইনের কাজে বিস্ফোরণ, আহত ৩ শ্রমিক
রাজধানীর কেরানীগঞ্জে বরইতলা এলাকায় একটি বাড়িতে গ্যাস লাইনের মেরামতের কাজ চলাকালে বিস্ফোরণে তিনজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে শনিবার ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তারা সবাই বর্তমানে আশঙ্কামুক্ত।
দগ্ধরা হলেন ওই এলাকার বাসিন্দা আরিফ মিয়ার বাড়িতে কাজ করা শ্রমিক রাকিব (১৪), রাজন (২৫) এবং সুমন (২৭)। তাদের সঙ্গে থাকা সহকর্মী সজীব জানান, শুক্রবার রাতে গ্যাস পাইপলাইনের কাজ করার সময় হঠাৎ এই বিস্ফোরণ ঘটে। এতে তিনজনের শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ পুড়ে গেছে। বাকি দুইজনের দগ্ধের পরিমাণ কম এবং তারা আশঙ্কামুক্ত। তবে ড্রেসিং চলমান থাকায় এই মুহূর্তে তাদের দগ্ধের নির্দিষ্ট শতাংশ বলা সম্ভব হচ্ছে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
জুলাইয়ের ইতিহাস চর্চা, পটিয়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘জুলাইকে জানি’ কুইজ
রাজধানীতে ৬ বছরের শিশু ধর্ষণ: প্রতিবেশী যুবক গ্রেফতার
যশোরে সেনাবাহিনীর বক্সিং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ
আওয়ামী লীগের ভেতরই লুকিয়ে ছিল জামায়াত: রাশেদ খান
রাশিয়ায় গ্যাস প্ল্যান্ট বিস্ফোরণ: নিহত ১৫, আহত ৩৫ বাংলাদেশি
মিরপুরে ইন্টারনেট ব্যবসা দখলের হুমকি, চাঁদাবাজির অভিযোগ আশিক বাহিনীর বিরুদ্ধে

আরও পড়ুন

কেরানীগঞ্জে গ্যাস লাইনের কাজে বিস্ফোরণ, আহত ৩ শ্রমিক
রাজধানীর কেরানীগঞ্জে বরইতলা এলাকায় একটি বাড়িতে গ্যাস লাইনের মেরামতের কাজ চলাকালে বিস্ফোরণে তিনজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে শনিবার ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তারা সবাই বর্তমানে আশঙ্কামুক্ত।
দগ্ধরা হলেন ওই এলাকার বাসিন্দা আরিফ মিয়ার বাড়িতে কাজ করা শ্রমিক রাকিব (১৪), রাজন (২৫) এবং সুমন (২৭)। তাদের সঙ্গে থাকা সহকর্মী সজীব জানান, শুক্রবার রাতে গ্যাস পাইপলাইনের কাজ করার সময় হঠাৎ এই বিস্ফোরণ ঘটে। এতে তিনজনের শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ পুড়ে গেছে। বাকি দুইজনের দগ্ধের পরিমাণ কম এবং তারা আশঙ্কামুক্ত। তবে ড্রেসিং চলমান থাকায় এই মুহূর্তে তাদের দগ্ধের নির্দিষ্ট শতাংশ বলা সম্ভব হচ্ছে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
জুলাইয়ের ইতিহাস চর্চা, পটিয়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘জুলাইকে জানি’…
রাজধানীতে ৬ বছরের শিশু ধর্ষণ: প্রতিবেশী যুবক গ্রেফতার
যশোরে সেনাবাহিনীর বক্সিং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ
আওয়ামী লীগের ভেতরই লুকিয়ে ছিল জামায়াত: রাশেদ খান
রাশিয়ায় গ্যাস প্ল্যান্ট বিস্ফোরণ: নিহত ১৫, আহত ৩৫…
মিরপুরে ইন্টারনেট ব্যবসা দখলের হুমকি, চাঁদাবাজির অভিযোগ আশিক…