চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বন্যা মোকাবিলায় দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অমিত

প্রাইম বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৬ ১১:১৫ এএম
চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বন্যা মোকাবিলায় দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অমিত

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি এবং দুর্গত মানুষের সহায়তায় সরকারের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গত শুক্রবার (১০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে এই দায়িত্ব অর্পণ করা হয়।

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি বর্তমানে উদ্বেগজনক। গত পাঁচ দিনে শুধুমাত্র বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ধস ও পানিবাহিত বিপর্যয়ে ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। এমন পরিস্থিতে দুর্যোগ মোকাবেলায় সরকারের বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের কাজের মধ্যে সমন্বয় স্থাপন এবং ত্রাণ সামগ্রী বিতরণ প্রক্রিয়া সুষ্ঠু করতে প্রতিমন্ত্রীকে এই ভূমিকায় নিয়োজিত করা হলো।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত এই প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকার বাস্তব অবস্থা পর্যালোচনা করবেন এবং স্থানীয় প্রশাসনের কাছে মজুদ ত্রাণের পরিমাণ যাচাই করবেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকসহ সব সরকারি সংস্থার মধ্যে প্রয়োজনীয় সমন্বয় নিশ্চিত করবেন। এছাড়া ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিসংখ্যান তৈরি, পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ এবং ত্রাণ সামগ্রীর সঠিক বণ্টনের বিষয়ে তিনি সরকারকে নিয়মিত অবহিত রাখবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...