রাজধানীতে পুলিশের অভিযান: মুগদা ও শেরেবাংলা নগরে আটক ২৪
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শেরেবাংলা নগর ও মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
শেরেবাংলা নগর থানার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থানা এলাকার অপরাধপ্রবণ স্পটগুলোতে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে পুলিশ। তারা হলেন- হাকিম বাবু, মো. আলাউদ্দিন, মোহাম্মদ আলী, আহবাব নাদিদ জেনান, মো. রায়হান, মো. জাহিদ ও মো. মামুন। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় মুগদা থানা এলাকায় অনুরূপ অভিযানে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন- মারুফ হোসেন রমজান, পারুল বেগম, সাইফুল ইসলাম, বিষু ওরফে শাহ আলম, রফিকুল ইসলাম, রাসেল, ইয়াকুব খান, রাফি, সুমাইয়া আক্তার, আরিফিন ইসলাম রনি, মো. সবুজ, মো. শফি, নুর মোহাম্মদ, শ্রী রাম প্রসাদ দাস, নুরুন্নবী, মো. হালিম ও মো. হৃদয়।
ডিএমপির এই কর্মকর্তা জানান, গ্রেফতারদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে পলাতক থাকা পরোয়ানাভুক্ত আসামি এবং নিয়মিত মামলার আসামি। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
রাজধানীতে রাতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সরকার বদ্ধপরিকর
মিরপুরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের
চট্টগ্রামে বন্যার তাণ্ডব: মৎস্য ও কৃষিতে শত কোটি টাকার ক্ষতি
শেরেবাংলা নগর ও মুগদায় অভিযানে গ্রেফতার ২৪, আদালতে প্রেরণ
চট্টগ্রাম বন্দরের উদ্যোগে খাল খনন, কমবে বিমানবন্দরের জলাবদ্ধতা

আরও পড়ুন

চট্টগ্রামে বন্যার তাণ্ডব: মৎস্য ও কৃষিতে শত কোটি…
শেরেবাংলা নগর ও মুগদায় অভিযানে গ্রেফতার ২৪, আদালতে…