মিরপুরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন ডিএনসিসি প্রশাসক
রাজধানীর মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় মেট্রোরেল নির্মাণের কারণে সৃষ্ট জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর সরেজমিনে এসব এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি দ্রুত অপসারণে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। পাশাপাশি পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দোকানের সামনে ময়লা-আবর্জনা না ফেলার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান ডিএনসিসি প্রধান।
পরিদর্শন সফরে তিনি মিরপুর-১২ এর ৬ নম্বর কাঁচাবাজারেও যান। সেখানে বাজারের ফুটপাতে ও আশপাশে জমে থাকা আবর্জনা এবং নোংরা পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং অতিদ্রুত পরিস্থিতি উন্নতির জন্য কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
সম্পর্কিত খবর
শারদীয় দুর্গাপূজায় সার্বক্ষণিক প্রস্তুত বিজিবি, গুজব এড়িয়ে চলার আহ্বান
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫১০ জন, মিরপুরেই সর্বোচ্চ ১৯৭
রাজনাথ সিংয়ের অভিযোগ: বাংলাদেশের আদলে ভারতেও সরকার পতনের চেষ্টা চলছে
দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত মজবুত রাখলেই দেশের উন্নয়ন: এ্যানি
শিগগিরই দেশে ফিরবেন সীমান্ত থেকে ধরে নেওয়া দুই পুলিশ: বিজিবি
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো এআই ক্রিয়েটিভ…

আরও পড়ুন

মিরপুরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন ডিএনসিসি প্রশাসক
রাজধানীর মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় মেট্রোরেল নির্মাণের কারণে সৃষ্ট জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর সরেজমিনে এসব এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি দ্রুত অপসারণে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। পাশাপাশি পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দোকানের সামনে ময়লা-আবর্জনা না ফেলার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান ডিএনসিসি প্রধান।
পরিদর্শন সফরে তিনি মিরপুর-১২ এর ৬ নম্বর কাঁচাবাজারেও যান। সেখানে বাজারের ফুটপাতে ও আশপাশে জমে থাকা আবর্জনা এবং নোংরা পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং অতিদ্রুত পরিস্থিতি উন্নতির জন্য কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
সম্পর্কিত খবর
শারদীয় দুর্গাপূজায় সার্বক্ষণিক প্রস্তুত বিজিবি, গুজব এড়িয়ে চলার…
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫১০ জন, মিরপুরেই…
রাজনাথ সিংয়ের অভিযোগ: বাংলাদেশের আদলে ভারতেও সরকার পতনের…
দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত মজবুত রাখলেই দেশের উন্নয়ন:…
শিগগিরই দেশে ফিরবেন সীমান্ত থেকে ধরে নেওয়া দুই…
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো…