মিরপুরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের
রাজধানীর মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে মাঠে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। গত শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর তিনি মেট্রোরেল এলাকা ও এর আশপাশের রাস্তার দুই পাশে জমে থাকা বৃষ্টির পানি এবং ড্রেন ব্যবস্থার বাস্তব অবস্থা খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক পানি সরে যাওয়ার জন্য নালা ও ড্রেনগুলো পর্যবেক্ষণ করেন এবং সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের দ্রুত পানি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি এলাকার দোকানদারদের ড্রেনে ও রাস্তায় ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকার অনুরোধ জানান।
পরে তিনি মিরপুর-১২ এর ৬ নম্বর কাঁচাবাজার এলাকার পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান। সেখানে দেখা যায়, বাজারের বিভিন্ন স্থানে ময়লা ও আবর্জনা জমে থাকায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে কাঁচাবাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিনি স্থানীয় কর্তৃপক্ষের গাফিলতিতে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে পরিস্থিতি উন্নতির জন্য জোর দাবি জানান।
সম্পর্কিত খবর
সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
চট্টগ্রামের সদরঘাটে জুয়ার আস্তানায় অভিযান, ৬ জন কারাগারে
বিশাল অঙ্কের বোয়িং কিনবে ঢাকা, ‘অসাধারণ’ চুক্তির দাবি মার্কিন দূতাবাসের
ঢাকার সৌন্দর্য বাড়াতে ডিএনসিসির নতুন উদ্যোগ: স্থাপন হচ্ছে স্মার্ট পোল
রাজধানীতে ৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল মার্ট
বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে মেনে নেয়নি, গণতন্ত্রের পক্ষে তারা: স্পিকার

আরও পড়ুন

মিরপুরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের
রাজধানীর মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে মাঠে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। গত শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর তিনি মেট্রোরেল এলাকা ও এর আশপাশের রাস্তার দুই পাশে জমে থাকা বৃষ্টির পানি এবং ড্রেন ব্যবস্থার বাস্তব অবস্থা খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক পানি সরে যাওয়ার জন্য নালা ও ড্রেনগুলো পর্যবেক্ষণ করেন এবং সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের দ্রুত পানি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি এলাকার দোকানদারদের ড্রেনে ও রাস্তায় ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকার অনুরোধ জানান।
পরে তিনি মিরপুর-১২ এর ৬ নম্বর কাঁচাবাজার এলাকার পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান। সেখানে দেখা যায়, বাজারের বিভিন্ন স্থানে ময়লা ও আবর্জনা জমে থাকায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে কাঁচাবাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিনি স্থানীয় কর্তৃপক্ষের গাফিলতিতে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে পরিস্থিতি উন্নতির জন্য জোর দাবি জানান।
সম্পর্কিত খবর
সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
চট্টগ্রামের সদরঘাটে জুয়ার আস্তানায় অভিযান, ৬ জন কারাগারে
বিশাল অঙ্কের বোয়িং কিনবে ঢাকা, ‘অসাধারণ’ চুক্তির দাবি…
ঢাকার সৌন্দর্য বাড়াতে ডিএনসিসির নতুন উদ্যোগ: স্থাপন হচ্ছে…
রাজধানীতে ৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ…
বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে মেনে নেয়নি, গণতন্ত্রের পক্ষে তারা:…