নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সরকার বদ্ধপরিকর

প্রাইম বার্তা অনলাইন
১০ জুলাই ২০২৬ ৯:২১ পিএম
নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সরকার বদ্ধপরিকর

সুস্থ, শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ার মাধ্যমে প্রত্যেক নাগরিকের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। শুক্রবার (১০ জুলাই) আগামী ১১ জুলাই পালিতব্য বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই অঙ্গীকারের কথা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, জনমিতিক সুবিধাকে টেকসই উন্নয়নের শক্তিতে রূপান্তর করতে সরকার মানবসম্পদ উন্নয়ন, সর্বজনীন স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনায় জোর দিচ্ছে। এ বছরের প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ জাতীয় উন্নয়ন দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে তিনি তরুণ প্রজন্মকে দেশ গড়ার কাজে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতির যুগে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এমন এক প্রজন্মের ওপর, যারা হবে শিক্ষিত, দক্ষ ও উদ্ভাবনী। সরকার তরুণদের স্বপ্ন পূরণে মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থানের পরিবেশ তৈরি করছে। অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা থাকলে তরুণরা দায়িত্বশীল পরিবার গঠনে সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...