শেরেবাংলা নগর ও মুগদায় অভিযানে গ্রেফতার ২৪, আদালতে প্রেরণ
রাজধানীর শেরেবাংলা নগর ও মুগদা থানা এলাকায় অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে দুই থানায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে নিয়মিত মামলার আসামি ছাড়াও পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানা পুলিশ তাদের এলাকার অপরাধপ্রবণ স্থানগুলোতে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে। এদের মধ্যে রয়েছেন হাকিম বাবু (৩২), মো. আলাউদ্দিন (৩০), মোহাম্মদ আলী (২১), আহবাব নাদিদ জেনান (১৯), মো. রায়হান (১৯), মো. জাহিদ (১৮) ও মো. মামুন (২০)।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় মুগদা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে। এই থানায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মারুফ হোসেন রমজান (৩৯), পারুল বেগম (৩৫), সাইফুল ইসলাম (২৫), বিষু ওরফে শাহ আলম (৪৫), রফিকুল ইসলাম (২৬), রাসেল (২৩), ইয়াকুব খান (২৩), রাফি (২০), সুমাইয়া আক্তার (১৯), আরিফিন ইসলাম রনি (২৩), মো. সবুজ (২৬), মো. শফি (৩৮), নুর মোহাম্মদ (২৬), শ্রী রাম প্রসাদ দাস (৪০), নুরুন্নবী (২৫), মো. হালিম (৪৫) ও মো. হৃদয় (৪০)।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে অনেকে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা ও ওয়ারেন্ট রয়েছে। সবাইকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

