জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে তরুণ প্রজন্মকে সম্পদ হিসেবে গড়ে তুলতে রাষ্ট্রপতির আহ্বান

প্রাইম বার্তা অনলাইন
১০ জুলাই ২০২৬ ৬:৪৯ পিএম
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে তরুণ প্রজন্মকে সম্পদ হিসেবে গড়ে তুলতে রাষ্ট্রপতির আহ্বান

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (১০ জুলাই) এক বাণীতে তরুণ প্রজন্মের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ, যার এক-তৃতীয়াংশ মানুষ তরুণ প্রজন্মের অন্তর্ভুক্ত এবং তারাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি।

রাষ্ট্রপতি বলেন, নতুন প্রজন্মের কাছে মৌলিক চাহিদা পূরণ এবং ব্যক্তিগত ও সামষ্টিক ভাগ্যোন্নয়নের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি এ বছরের প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ কে সময়োপযোগী বলে উল্লেখ করেন।

সরকার যুবসমাজকে সুশিক্ষিত, দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উৎপাদনমুখী করার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একইসাথে মাদক, বাল্যবিবাহ ও সহিংসতা রোধে সচেতনতা সৃষ্টি ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হচ্ছে।

পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য সেবা আরও কার্যকর ও সর্বজনীন করার মাধ্যমে তরুণ প্রজন্মকে প্রকৃত মানবসম্পদে রূপান্তর করতে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...