গুজবের জেরে থানায় হামলা, মব সংস্কৃতি রোধে কঠোর অবস্থানের দাবি
বরিশালের আগৈলঝাড়া থানায় সম্প্রতি ঘটা হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এই ঘটনাকে গুজব-চালিত ‘মব সংস্কৃতি’র বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছে।
শুক্রবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানান, গত ৮ জুলাই বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রাম থেকে চুরি ও মাদক মামলার আসামি রিয়াজ ফকিরকে (২৬) গ্রেফতার করে পুলিশ। হাজতে থাকার সময় মাদকের প্রভাবে ওই আসামি নিজের মাথায় আঘাত করলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ আইনগত ও মানবিক দায়িত্ব পালন করলেও পরদিন ৯ জুলাই দুপুরে রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এর জেরে একদল ব্যক্তি থানায় হামলা চালিয়ে ভাঙচুর করে এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের আহত করে। বিবৃতিতে বলা হয়, এটি নিরাপত্তা বাহিনীর মনোবল দুর্বল করার একটি ষড়যন্ত্র যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বিচার ব্যবস্থার ওপরও আঘাত হানে।
সম্পর্কিত খবর
নরসিংদীতে বাকপ্রতিবন্ধী ববি হত্যায় জড়িত পাঁচ মাদকাসক্ত গ্রেফতার
শাহ আমানতের জলজটে স্বস্তি: খাল খননে নেমেছে চট্টগ্রাম বন্দর
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
চট্টগ্রামের বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ দফা উদ্যোগ
হাটহাজারীতে পুলিশ সোর্সকে গুলি করে কুপিয়ে হত্যা
মুগদা ও শেরেবাংলা নগরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২৪

আরও পড়ুন

গুজবের জেরে থানায় হামলা, মব সংস্কৃতি রোধে কঠোর অবস্থানের দাবি
বরিশালের আগৈলঝাড়া থানায় সম্প্রতি ঘটা হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এই ঘটনাকে গুজব-চালিত ‘মব সংস্কৃতি’র বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছে।
শুক্রবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানান, গত ৮ জুলাই বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রাম থেকে চুরি ও মাদক মামলার আসামি রিয়াজ ফকিরকে (২৬) গ্রেফতার করে পুলিশ। হাজতে থাকার সময় মাদকের প্রভাবে ওই আসামি নিজের মাথায় আঘাত করলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ আইনগত ও মানবিক দায়িত্ব পালন করলেও পরদিন ৯ জুলাই দুপুরে রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এর জেরে একদল ব্যক্তি থানায় হামলা চালিয়ে ভাঙচুর করে এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের আহত করে। বিবৃতিতে বলা হয়, এটি নিরাপত্তা বাহিনীর মনোবল দুর্বল করার একটি ষড়যন্ত্র যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বিচার ব্যবস্থার ওপরও আঘাত হানে।
সম্পর্কিত খবর
নরসিংদীতে বাকপ্রতিবন্ধী ববি হত্যায় জড়িত পাঁচ মাদকাসক্ত গ্রেফতার
শাহ আমানতের জলজটে স্বস্তি: খাল খননে নেমেছে চট্টগ্রাম…
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
চট্টগ্রামের বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ দফা উদ্যোগ
হাটহাজারীতে পুলিশ সোর্সকে গুলি করে কুপিয়ে হত্যা
মুগদা ও শেরেবাংলা নগরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার…