মোহাম্মদপুরে ৬২০ কেজি চোরাই তামা উদ্ধার, গ্রেফতার ২

প্রাইম বার্তা অনলাইন
১০ জুলাই ২০২৬ ১:৪০ পিএম
মোহাম্মদপুরে ৬২০ কেজি চোরাই তামা উদ্ধার, গ্রেফতার ২

গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে অবৈধ তামার তারের বিশাল চালান জব্দ করেছে র‍্যাব-২। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার শের শাহ সুরি রোডের কাঠপট্টি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন ৫৩ বছর বয়সী মো. ইউসুফ ও ৪২ বছর বয়সী মো. কামাল। তাদের হেফাজত থেকে ৬২০ কেজি তামার তার, ২৩০ কেজি প্লাস্টিক কভার এবং একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-২ এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চোরাইকৃত পণ্য পাচার করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...