বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোটরসাইকেল যন্ত্রাংশের দোকানির মৃত্যু
শুক্রবার সকালে রাজধানীর বংশালের মুকিমবাজার শিয়াগলিতে একটি মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ওই দোকানের মালিক দেলোয়ার হোসেন মারা গেছেন। একই ঘটনায় নাজমুল নামের আরেক ব্যক্তি দগ্ধ হয়েছেন।
বিস্ফোরণে আহত দুজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে (৩৫) মৃত ঘোষণা করেন। দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হামিদুল ইসলাম জানান, সকালে দোকানের ভেতরে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন ধরে যায়, এতে দেলোয়ার ও নাজমুল গুরুতর দগ্ধ হন।
নিহত দেলোয়ার হোসেন যশোরের শর্শা উপজেলার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম আব্দুল খালেক। দীর্ঘদিন ধরে তিনি রাজধানীর বংশালের মুকিমবাজার শিয়া গলিতে বসবাস করছিলেন এবং সেখানেই মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশের ব্যবসা পরিচালনা করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানিয়েছেন, দেলোয়ার হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
জুলাইয়ের ইতিহাস চর্চা, পটিয়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘জুলাইকে জানি’ কুইজ
রাজধানীতে ৬ বছরের শিশু ধর্ষণ: প্রতিবেশী যুবক গ্রেফতার
যশোরে সেনাবাহিনীর বক্সিং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ
আওয়ামী লীগের ভেতরই লুকিয়ে ছিল জামায়াত: রাশেদ খান
রাশিয়ায় গ্যাস প্ল্যান্ট বিস্ফোরণ: নিহত ১৫, আহত ৩৫ বাংলাদেশি
মিরপুরে ইন্টারনেট ব্যবসা দখলের হুমকি, চাঁদাবাজির অভিযোগ আশিক বাহিনীর বিরুদ্ধে

আরও পড়ুন

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোটরসাইকেল যন্ত্রাংশের দোকানির মৃত্যু
শুক্রবার সকালে রাজধানীর বংশালের মুকিমবাজার শিয়াগলিতে একটি মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ওই দোকানের মালিক দেলোয়ার হোসেন মারা গেছেন। একই ঘটনায় নাজমুল নামের আরেক ব্যক্তি দগ্ধ হয়েছেন।
বিস্ফোরণে আহত দুজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে (৩৫) মৃত ঘোষণা করেন। দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হামিদুল ইসলাম জানান, সকালে দোকানের ভেতরে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন ধরে যায়, এতে দেলোয়ার ও নাজমুল গুরুতর দগ্ধ হন।
নিহত দেলোয়ার হোসেন যশোরের শর্শা উপজেলার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম আব্দুল খালেক। দীর্ঘদিন ধরে তিনি রাজধানীর বংশালের মুকিমবাজার শিয়া গলিতে বসবাস করছিলেন এবং সেখানেই মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশের ব্যবসা পরিচালনা করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানিয়েছেন, দেলোয়ার হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
জুলাইয়ের ইতিহাস চর্চা, পটিয়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘জুলাইকে জানি’…
রাজধানীতে ৬ বছরের শিশু ধর্ষণ: প্রতিবেশী যুবক গ্রেফতার
যশোরে সেনাবাহিনীর বক্সিং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ
আওয়ামী লীগের ভেতরই লুকিয়ে ছিল জামায়াত: রাশেদ খান
রাশিয়ায় গ্যাস প্ল্যান্ট বিস্ফোরণ: নিহত ১৫, আহত ৩৫…
মিরপুরে ইন্টারনেট ব্যবসা দখলের হুমকি, চাঁদাবাজির অভিযোগ আশিক…