হাটহাজারীতে বন্যার পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে বন্যার পানিতে পড়ে অনিকেত দাস (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মোহাম্মদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার বাসিন্দা আশিষ কুমার দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারণে এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। এর মধ্যে বাড়ির অদূরে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের চোখের আড়ালে পানিতে পড়ে যায় শিশুটি। পরে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র সন্তানের এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। এই ঘটনায় স্থানীয়রা বন্যার সময় শিশুদের সামান্যতম অবহেলা না করার জন্য অভিভাবকদের প্রতি সতর্কতা জানিয়েছেন।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে ফায়ার সার্ভিস
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন ৯ নিয়ম
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে বন্ধুকে যা…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬ নির্দেশনা
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের বুকে
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার আগে প্রবেশ…

আরও পড়ুন

হাটহাজারীতে বন্যার পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে বন্যার পানিতে পড়ে অনিকেত দাস (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মোহাম্মদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার বাসিন্দা আশিষ কুমার দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারণে এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। এর মধ্যে বাড়ির অদূরে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের চোখের আড়ালে পানিতে পড়ে যায় শিশুটি। পরে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র সন্তানের এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। এই ঘটনায় স্থানীয়রা বন্যার সময় শিশুদের সামান্যতম অবহেলা না করার জন্য অভিভাবকদের প্রতি সতর্কতা জানিয়েছেন।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে…
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন…
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬…
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের…
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার…