পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম

প্রাইম বার্তা অনলাইন
১০ জুলাই ২০২৬ ১২:৩২ পিএম
পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চলমান ভয়াবহ বন্যা ও ভূমিধস পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ হিসেবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে একটি জরুরি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিন পার্বত্য জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় স্থানীয় প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজওয়ান খান জানান, বিপদগ্রস্ত মানুষের সহায়তায় যেকোনো প্রয়োজনে মন্ত্রণালয়ের উপসচিব মঙ্গল চন্দ্র পাল (০১৭১২-৮৪০৮৩৭) এবং প্রশাসনিক কর্মকর্তা মো. আজিজুল ইসলামের (০১৭২৬-০০৭৬৯৩) সাথে যোগাযোগ করা যাবে। এদিকে, কয়েক দিনের প্রবল বৃষ্টিপাতে চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলোর নিম্নাঞ্চলে ফ্ল্যাশ ফ্লাডের পরিস্থিতি তৈরি হয়েছে। চট্টগ্রামে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। রাঙামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। ভূমিধসের ফলে দিঘীনালা-বাঘাইছড়ি সড়কের একটি অংশ ধসে যাওয়ায় দেশের বৃহত্তম উপজেলা বাঘাইছড়ির সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও জেলা প্রশাসন মাঠে কাজ করছে। দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...