মোহাম্মদপুরে ৬২০ কেজি চোরাই তামা উদ্ধার, গ্রেফতার ২
গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে অবৈধ তামার তারের বিশাল চালান জব্দ করেছে র্যাব-২। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার শের শাহ সুরি রোডের কাঠপট্টি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন ৫৩ বছর বয়সী মো. ইউসুফ ও ৪২ বছর বয়সী মো. কামাল। তাদের হেফাজত থেকে ৬২০ কেজি তামার তার, ২৩০ কেজি প্লাস্টিক কভার এবং একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।
র্যাব-২ এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চোরাইকৃত পণ্য পাচার করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
৭ নভেম্বর রাজধানীতে ৫০ হাজার গ্রাম পুলিশের মহাসমাবেশ, প্রধান অতিথি…
মধ্য বাড্ডায় ৩০০ শিক্ষার্থীর সড়ক অবরোধ, ১৫ মিনিটেই ফিরে আসে…
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: জাহেদ
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী নেতাকর্মীদের তোপে ড. ইউনূস
লুকিয়ে ছিলেন ফটিকছড়িতে, গ্রেফতার মঞ্জুর হত্যা মামলার আসামি রনি
কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন খায়রুল আনাম

আরও পড়ুন

মোহাম্মদপুরে ৬২০ কেজি চোরাই তামা উদ্ধার, গ্রেফতার ২
গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে অবৈধ তামার তারের বিশাল চালান জব্দ করেছে র্যাব-২। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার শের শাহ সুরি রোডের কাঠপট্টি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন ৫৩ বছর বয়সী মো. ইউসুফ ও ৪২ বছর বয়সী মো. কামাল। তাদের হেফাজত থেকে ৬২০ কেজি তামার তার, ২৩০ কেজি প্লাস্টিক কভার এবং একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।
র্যাব-২ এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চোরাইকৃত পণ্য পাচার করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
৭ নভেম্বর রাজধানীতে ৫০ হাজার গ্রাম পুলিশের মহাসমাবেশ,…
মধ্য বাড্ডায় ৩০০ শিক্ষার্থীর সড়ক অবরোধ, ১৫ মিনিটেই…
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার:…
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী নেতাকর্মীদের তোপে ড. ইউনূস
লুকিয়ে ছিলেন ফটিকছড়িতে, গ্রেফতার মঞ্জুর হত্যা মামলার আসামি…