উপকূলে ঝোড়ো বাতাসের সম্ভাবনা, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনায় দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর শুক্রবার (১০ জুলাই) এই সতর্কতা জারি করেছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও এর আশেপাশের এলাকায় সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে মধ্য উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই লঘুচাপটি আরও দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে, যা উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়ার সৃষ্টি করতে পারে।
এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সমুদ্রবন্দরগুলো ও উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
সম্পর্কিত খবর
হাটহাজারীতে বন্যার পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোটরসাইকেল যন্ত্রাংশের দোকানির মৃত্যু
স্বস্তির খবর, ঢাকার বাতাসের মান এখন অনেক ভালো
পাহাড়ে বন্যার তোড়: সার্বক্ষণিক তদারকিতে মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম
বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন এমপি এরশাদ, বোয়ালখালীতে খাদ্য সহায়তা
বিদেশে কর্মী পাঠাতে ১১০ প্রতিষ্ঠানে চলছে দক্ষতা প্রশিক্ষণ

আরও পড়ুন

হাটহাজারীতে বন্যার পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক…