চট্টগ্রামে গোল উদযাপনে গোলপোস্টের নিচে প্রাণ গেল তরুণের
চট্টগ্রাম নগরের হালিশহরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় গোল করে আনন্দ উদযাপন করতে গিয়ে গোলপোস্টের সাথে ঝুলে পড়েন এক তরুণ। এসময় দুর্বল হয়ে পড়া লোহার গোলপোস্টটি ভেঙে তার গায়ের ওপর পড়লে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের নাম মাহিদুল ইসলাম (২০)। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কোনোপদিয়া এলাকার বাসিন্দা রাসেল গাজীর ছেলে। পেশায় তিনি একজন রং মিস্ত্রি হিসেবে চট্টগ্রামে কাজ করতেন। নিহতের খালাতো ভাই মোহাম্মদ মনির জানান, সকালে বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলেন মাহিদুল। গোল করার পর আনন্দে ওই পোস্টের ওপর দিয়ে ঝুলন্ত অবস্থায় ওঠেন তিনি। কিন্তু ওই মুহূর্তেই পোস্টটি ভেঙে পড়লে তার ওপর দিয়ে পড়ে চাপা পড়ে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পর্কিত খবর
পেটের ভেতর ইয়াবা বহন করে ঢাকায় আনায় দুই মাদক কারবারি…
রাজধানীজুড়ে ডিএমপির বড় অভিযান: গ্রেফতার ৪২৪, উদ্ধার বিপুল মাদক
রাষ্ট্রদূতদের উপস্থিতিতে গুলশান ট্রাফিকের ফুটবলে জয় আর্জেন্টিনা ফ্যানসের
দেশে সবচেয়ে বড় সিসা উদ্ধার, ইরানি কায়দায় অনলাইনে ব্যবসা দুই…
গোল উদযাপনে গোলপোস্ট ভেঙে প্রাণ গেল চট্টগ্রামের মাহিদুলের
ধর্মীয় বিধানে সন্ধ্যার পর এইচএসসি পরীক্ষা দেবেন চট্টগ্রামের দুই শিক্ষার্থী

আরও পড়ুন

চট্টগ্রামে গোল উদযাপনে গোলপোস্টের নিচে প্রাণ গেল তরুণের
চট্টগ্রাম নগরের হালিশহরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় গোল করে আনন্দ উদযাপন করতে গিয়ে গোলপোস্টের সাথে ঝুলে পড়েন এক তরুণ। এসময় দুর্বল হয়ে পড়া লোহার গোলপোস্টটি ভেঙে তার গায়ের ওপর পড়লে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের নাম মাহিদুল ইসলাম (২০)। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কোনোপদিয়া এলাকার বাসিন্দা রাসেল গাজীর ছেলে। পেশায় তিনি একজন রং মিস্ত্রি হিসেবে চট্টগ্রামে কাজ করতেন। নিহতের খালাতো ভাই মোহাম্মদ মনির জানান, সকালে বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলেন মাহিদুল। গোল করার পর আনন্দে ওই পোস্টের ওপর দিয়ে ঝুলন্ত অবস্থায় ওঠেন তিনি। কিন্তু ওই মুহূর্তেই পোস্টটি ভেঙে পড়লে তার ওপর দিয়ে পড়ে চাপা পড়ে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পর্কিত খবর
পেটের ভেতর ইয়াবা বহন করে ঢাকায় আনায় দুই…
রাজধানীজুড়ে ডিএমপির বড় অভিযান: গ্রেফতার ৪২৪, উদ্ধার বিপুল…
রাষ্ট্রদূতদের উপস্থিতিতে গুলশান ট্রাফিকের ফুটবলে জয় আর্জেন্টিনা ফ্যানসের
দেশে সবচেয়ে বড় সিসা উদ্ধার, ইরানি কায়দায় অনলাইনে…
গোল উদযাপনে গোলপোস্ট ভেঙে প্রাণ গেল চট্টগ্রামের মাহিদুলের
ধর্মীয় বিধানে সন্ধ্যার পর এইচএসসি পরীক্ষা দেবেন চট্টগ্রামের…