দেশে সবচেয়ে বড় সিসা উদ্ধার, ইরানি কায়দায় অনলাইনে ব্যবসা দুই ভাই গ্রেফতার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দেশের ইতিহাসে সবচেয়ে বড় সিসার চালান উদ্ধার করেছে। এ ঘটনায় ইরানি বংশোদ্ভূত দুই সহোদরসহ তিন সদস্যকে আটক করা হয়েছে, যারা ইরান থেকে শিখে আসা পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে এই অবৈধ ব্যবসা পরিচালনা করছিলেন।
শুক্রবার সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মোহাম্মদ বদরুদ্দীন বলেন, গুলশান ও ভাটারা এলাকায় অভিযান চালিয়ে আহমেদ শরীফি (৩৪), মেহদাদ শরীফি (৩৪) ও মো. মাকসুদ আলমকে (৪০) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৬৫ কেজি ৯০০ গ্রাম সিসা, ৪১টি হুক্কা, ৪০ কেজি সেবনের কয়লা এবং বিপুল সরঞ্জাম জব্দ করা হয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, আটক দুই সহোদর দীর্ঘদিন ধরে একটি ফেসবুক পেজ চালাচ্ছিলেন। অনলাইনে অর্ডার নিয়ে তারা দেশীয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সিসা সরবরাহ করতেন। গত ২ জুলাই ভাটারার বসুন্ধরা ও মালিবাগ থেকে এমন দুই কেজি সিসাসহ পার্সেল জব্দ করে ডিএনসি। পরে গুলশানের কালাচাঁদপুরে তাদের বাসায় অভিযান চালিয়ে আরও ৪৫ কেজি ৯০০ গ্রাম সিসা উদ্ধার করা হয়।
সম্পর্কিত খবর
দলীয় নয়, তাই বৈধ সব প্রার্থীই স্থানীয় নির্বাচনে অংশ নিতে…
ফখরুলের শূন্য আসনে ২৯ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করল ইসি
গেন্ডারিয়ায় মাদক দ্বন্দ্বে গুলি: অস্ত্র-ইয়াবাসহ র্যাবের জালে ৫
ডাকসুর উদ্যোগে জুলাই বিপ্লব নিয়ে ২৯ গল্প ও ৯ উপন্যাসের…
নিজের বাবাকে হত্যাচেষ্টার মামলায় রাউজানে ছেলে গ্রেফতার
মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনে আগুন, ঘটনাস্থলে ৩ ইউনিট ফায়ার সার্ভিস

আরও পড়ুন

দেশে সবচেয়ে বড় সিসা উদ্ধার, ইরানি কায়দায় অনলাইনে ব্যবসা দুই ভাই গ্রেফতার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দেশের ইতিহাসে সবচেয়ে বড় সিসার চালান উদ্ধার করেছে। এ ঘটনায় ইরানি বংশোদ্ভূত দুই সহোদরসহ তিন সদস্যকে আটক করা হয়েছে, যারা ইরান থেকে শিখে আসা পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে এই অবৈধ ব্যবসা পরিচালনা করছিলেন।
শুক্রবার সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মোহাম্মদ বদরুদ্দীন বলেন, গুলশান ও ভাটারা এলাকায় অভিযান চালিয়ে আহমেদ শরীফি (৩৪), মেহদাদ শরীফি (৩৪) ও মো. মাকসুদ আলমকে (৪০) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৬৫ কেজি ৯০০ গ্রাম সিসা, ৪১টি হুক্কা, ৪০ কেজি সেবনের কয়লা এবং বিপুল সরঞ্জাম জব্দ করা হয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, আটক দুই সহোদর দীর্ঘদিন ধরে একটি ফেসবুক পেজ চালাচ্ছিলেন। অনলাইনে অর্ডার নিয়ে তারা দেশীয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সিসা সরবরাহ করতেন। গত ২ জুলাই ভাটারার বসুন্ধরা ও মালিবাগ থেকে এমন দুই কেজি সিসাসহ পার্সেল জব্দ করে ডিএনসি। পরে গুলশানের কালাচাঁদপুরে তাদের বাসায় অভিযান চালিয়ে আরও ৪৫ কেজি ৯০০ গ্রাম সিসা উদ্ধার করা হয়।
সম্পর্কিত খবর
দলীয় নয়, তাই বৈধ সব প্রার্থীই স্থানীয় নির্বাচনে…
ফখরুলের শূন্য আসনে ২৯ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা…
গেন্ডারিয়ায় মাদক দ্বন্দ্বে গুলি: অস্ত্র-ইয়াবাসহ র্যাবের জালে ৫
ডাকসুর উদ্যোগে জুলাই বিপ্লব নিয়ে ২৯ গল্প ও…
নিজের বাবাকে হত্যাচেষ্টার মামলায় রাউজানে ছেলে গ্রেফতার
মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনে আগুন, ঘটনাস্থলে ৩ ইউনিট…