কর্ণফুলীতে রডবোঝাই ট্রাক খাদে, নিচে চাপা পড়ে ৩ শ্রমিক আহত
চট্টগ্রামের কর্ণফুলীতে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পিএবি সড়কের বড়উঠান ডাকপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন বাঁশখালীর আক্তার হোসেন (৪২), হামিরচরের রাসেল (৩৫) এবং কক্সবাজারের পেকুয়ার বাহাদুর (৩৮)। দুর্ঘটনার সময় চালক ও হেলপার লাফিয়ে পড়লেও ভেতরে থাকা শ্রমিকরা রডের নিচে আটকা পড়েন।
খবর পেয়ে কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের চেষ্টায় তাদের উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাদের চমেকে পাঠানো হয়। এলাকাবাসী জানান, অতিরিক্ত মালামাল বহনের কারণেই এমন দুর্ঘটনা ঘটছে।
সম্পর্কিত খবর
ছিনতাই ও চাঁদাবাজির মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রেফতার
মেয়ের নির্দেশে যশোর থেকে হেরোইন আনতে গিয়ে যাত্রাবাড়ীতে গ্রেপ্তার মা
ঝাড়ফুঁকের নামে মারধরে প্রাণ গেল ১৮ বছরের ছেলের, আটক বাবা-মা
বহর সম্প্রসারণে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি সই
পল্লবীর বাউনিয়াবাদে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেফতার, পালিয়েছে…
সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশকে সহযোগিতার হাত বাড়াল চীন

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাক খাদে, নিচে চাপা পড়ে ৩ শ্রমিক আহত
চট্টগ্রামের কর্ণফুলীতে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পিএবি সড়কের বড়উঠান ডাকপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন বাঁশখালীর আক্তার হোসেন (৪২), হামিরচরের রাসেল (৩৫) এবং কক্সবাজারের পেকুয়ার বাহাদুর (৩৮)। দুর্ঘটনার সময় চালক ও হেলপার লাফিয়ে পড়লেও ভেতরে থাকা শ্রমিকরা রডের নিচে আটকা পড়েন।
খবর পেয়ে কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের চেষ্টায় তাদের উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাদের চমেকে পাঠানো হয়। এলাকাবাসী জানান, অতিরিক্ত মালামাল বহনের কারণেই এমন দুর্ঘটনা ঘটছে।
সম্পর্কিত খবর
ছিনতাই ও চাঁদাবাজির মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে…
মেয়ের নির্দেশে যশোর থেকে হেরোইন আনতে গিয়ে যাত্রাবাড়ীতে…
ঝাড়ফুঁকের নামে মারধরে প্রাণ গেল ১৮ বছরের ছেলের,…
বহর সম্প্রসারণে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বিমান, আজ…
পল্লবীর বাউনিয়াবাদে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক…
সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশকে সহযোগিতার হাত বাড়াল…