গোল উদযাপনে গোলপোস্ট ভেঙে প্রাণ গেল চট্টগ্রামের মাহিদুলের
আনন্দের মুহূর্তই কাল হলো তরুণের জন্য। চট্টগ্রাম নগরের হালিশহরে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে পড়ে মাহিদুল ইসলাম (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে বন্ধুদের সাথে খেলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে মাহিদুল তার বন্ধুদের সাথে খেলছিলেন। খেলার এক পর্যায়ে গোল করার পর আনন্দে উল্লসিত হয়ে তিনি লোহার তৈরি গোলপোস্টের ওপর ঝুলে পড়েন। এসময় ওই গোলপোস্টটি হঠাৎ ভেঙে পড়ে তার ওপর চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
নিহত মাহিদুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার কোনোপদিয়া এলাকার রাসেল গাজীর ছেলে। তিনি পেশায় একজন রং মিস্ত্রি হিসেবে চট্টগ্রামে কাজ করতেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পর্কিত খবর
লন্ডনে প্রয়াত বিডিনিউজ সম্পাদকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক
বিমানবন্দরে হুমকি-মারধরের মামলায় গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামান
বিমানবন্দর ইডিকে হুমকির মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা আখতারুজ্জামান
আখতারুজ্জামানের গ্রেফতারে প্রতিবাদ, শনিবার মিছিলের ঘোষণা জামায়াতের
শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও গৌরী ক্রিম…
চবিতে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও…