ডার্ক ওয়েবে মাদকের বড় চক্র, ঠেকাতে আসছে সাইবার ফরেনসিক ল্যাব
নতুন প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে দেশের মাদক ব্যবসার ধরন। সীমান্ত পথের বদলে অপরাধীরা এখন ডার্ক ওয়েব ও ক্রিপ্টোকারেন্সির আশ্রয় নিচ্ছে। সম্প্রতি গত ২৫ মার্চ রাজধানীর একটি ল্যাবে অবৈধভাবে কিটামিন তৈরির অভিযোগে তিন চীনা নাগরিককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তদন্তে জানা গেছে, ডার্ক ওয়েবের মাধ্যমে তারা বিশ্বব্যাপী মাদকের অর্ডার নিত এবং ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন সম্পন্ন করত। ওই চক্রটি কিটামিন প্রক্রিয়াজাত করে সাউন্ড স্পিকার ও ইলেকট্রনিক ডিভাইসের ভেতর লুকিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিদেশে পাচার করছিল। ২০২১ সাল থেকে এ পর্যন্ত এলএসডি, ডিওবি ও কিটামিনের বেশ কিছু চালান জব্দ করা হয়েছে। ২০২২ সালের জুলাইয়ে বসুন্ধরা এবং ২০২১ সালে খুলনায় মাদকসহ গ্রেফতার হওয়া ব্যক্তিরাও ডার্ক ওয়েব ও বিটকয়েনের মাধ্যমে পোল্যান্ড থেকে মাদক এনেছিলেন।
এনক্রিপ্টেড ডিজিটাল মাধ্যম ও বিটকয়েনের কারণে অর্থের উৎস শনাক্ত করা দুরূহ হয়ে পড়েছে। এ অবস্থায় অনলাইনভিত্তিক মাদক কারবার দমনে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করতে সাইবার ফরেনসিক ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। অধ্যাপক ড. তৌহিদুল হক মনে করেন, ফরেনসিক ল্যাব স্থাপন ভালো উদ্যোগ হলেও সফলতার জন্য দক্ষ জনবল ও প্রযুক্তির সঠিক প্রয়োগ অত্যন্ত জরুরি।
সম্পর্কিত খবর
গুমের বিচারে সবাই পাবেন ন্যায়, সংসদে পাস হলো নতুন আইন
কড়াইল বস্তিতে কবুতরের খামারে বিপুল মাদক, গ্রেফতার ৩
পতেঙ্গাকে পরিচ্ছন্ন করতে নতুন উদ্যোগ, বসছে আধুনিক ডাস্টবিন
মহাসড়কের ৫০ কিলোমিটারে গাড়ির সারি, ঘণ্টার পর ঘণ্টা চরম দুর্ভোগে…
মোহাম্মদপুরে অপরাধ দমনে সিসিটিভি ও জনসহযোগিতার ওপর জোর র্যাবের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, সেতু মেরামতে নাকাল হাজার যাত্রী

আরও পড়ুন

ডার্ক ওয়েবে মাদকের বড় চক্র, ঠেকাতে আসছে সাইবার ফরেনসিক ল্যাব
নতুন প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে দেশের মাদক ব্যবসার ধরন। সীমান্ত পথের বদলে অপরাধীরা এখন ডার্ক ওয়েব ও ক্রিপ্টোকারেন্সির আশ্রয় নিচ্ছে। সম্প্রতি গত ২৫ মার্চ রাজধানীর একটি ল্যাবে অবৈধভাবে কিটামিন তৈরির অভিযোগে তিন চীনা নাগরিককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তদন্তে জানা গেছে, ডার্ক ওয়েবের মাধ্যমে তারা বিশ্বব্যাপী মাদকের অর্ডার নিত এবং ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন সম্পন্ন করত। ওই চক্রটি কিটামিন প্রক্রিয়াজাত করে সাউন্ড স্পিকার ও ইলেকট্রনিক ডিভাইসের ভেতর লুকিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিদেশে পাচার করছিল। ২০২১ সাল থেকে এ পর্যন্ত এলএসডি, ডিওবি ও কিটামিনের বেশ কিছু চালান জব্দ করা হয়েছে। ২০২২ সালের জুলাইয়ে বসুন্ধরা এবং ২০২১ সালে খুলনায় মাদকসহ গ্রেফতার হওয়া ব্যক্তিরাও ডার্ক ওয়েব ও বিটকয়েনের মাধ্যমে পোল্যান্ড থেকে মাদক এনেছিলেন।
এনক্রিপ্টেড ডিজিটাল মাধ্যম ও বিটকয়েনের কারণে অর্থের উৎস শনাক্ত করা দুরূহ হয়ে পড়েছে। এ অবস্থায় অনলাইনভিত্তিক মাদক কারবার দমনে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করতে সাইবার ফরেনসিক ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। অধ্যাপক ড. তৌহিদুল হক মনে করেন, ফরেনসিক ল্যাব স্থাপন ভালো উদ্যোগ হলেও সফলতার জন্য দক্ষ জনবল ও প্রযুক্তির সঠিক প্রয়োগ অত্যন্ত জরুরি।
সম্পর্কিত খবর
গুমের বিচারে সবাই পাবেন ন্যায়, সংসদে পাস হলো…
কড়াইল বস্তিতে কবুতরের খামারে বিপুল মাদক, গ্রেফতার ৩
পতেঙ্গাকে পরিচ্ছন্ন করতে নতুন উদ্যোগ, বসছে আধুনিক ডাস্টবিন
মহাসড়কের ৫০ কিলোমিটারে গাড়ির সারি, ঘণ্টার পর ঘণ্টা…
মোহাম্মদপুরে অপরাধ দমনে সিসিটিভি ও জনসহযোগিতার ওপর জোর…