রাষ্ট্রদূতদের উপস্থিতিতে গুলশান ট্রাফিকের ফুটবলে জয় আর্জেন্টিনা ফ্যানসের
আগামী বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (৩ জুলাই) গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ‘ডিসি ট্রাফিক গুলশান ফুটবল কাপ’ নামে এ প্রতিযোগিতায় ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ফ্যানস টিম ৩-১ গোলের ব্যবধানে ব্রাজিল ফ্যানস টিমকে পরাজিত করে শিরোপা জেতে। এ সময় মাঠে উপস্থিত ছিলেন ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান। এছাড়া ডিএমপির লজিস্টিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার বিশেষ অতিথি হিসেবে ব্রাজিল দলের হয়ে খেলায় অংশ নেন।
আকস্মিকভাবে মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উজ্জীবিত করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ও ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিযোগীরা। আয়োজকরা জানান, ক্রীড়ার মাধ্যমে সহকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পেশাগত সম্পর্ক জোরদার করাই এই আয়োজনের মূল লক্ষ্য ছিল।
সম্পর্কিত খবর
লন্ডনে মারা গেলেন বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, শোক রাষ্ট্রপতির
ওমরাহ শেষে ফিরে শাহজালালে তিন ঘণ্টার ভোগান্তি, ‘জন্ম এখন পাপ’
সুস্থ ও দায়িত্ববান প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই: চিফ হুইপ
শনিবার ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন বিওবিসি ২০২৬
ময়মনসিংহ বাইপাসে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ হারালেন ৭ জন
শাহজালালে কোমরের বেল্টে লুকানো এক কেজি সোনাসহ বিমান কর্মী আটক

রাষ্ট্রদূতদের উপস্থিতিতে গুলশান ট্রাফিকের ফুটবলে জয় আর্জেন্টিনা ফ্যানসের
আগামী বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (৩ জুলাই) গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ‘ডিসি ট্রাফিক গুলশান ফুটবল কাপ’ নামে এ প্রতিযোগিতায় ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ফ্যানস টিম ৩-১ গোলের ব্যবধানে ব্রাজিল ফ্যানস টিমকে পরাজিত করে শিরোপা জেতে। এ সময় মাঠে উপস্থিত ছিলেন ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান। এছাড়া ডিএমপির লজিস্টিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার বিশেষ অতিথি হিসেবে ব্রাজিল দলের হয়ে খেলায় অংশ নেন।
আকস্মিকভাবে মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উজ্জীবিত করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ও ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিযোগীরা। আয়োজকরা জানান, ক্রীড়ার মাধ্যমে সহকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পেশাগত সম্পর্ক জোরদার করাই এই আয়োজনের মূল লক্ষ্য ছিল।
সম্পর্কিত খবর
লন্ডনে মারা গেলেন বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী,…
ওমরাহ শেষে ফিরে শাহজালালে তিন ঘণ্টার ভোগান্তি, ‘জন্ম…
সুস্থ ও দায়িত্ববান প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই:…
শনিবার ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন বিওবিসি…
ময়মনসিংহ বাইপাসে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ হারালেন ৭…
শাহজালালে কোমরের বেল্টে লুকানো এক কেজি সোনাসহ বিমান…