ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে সালিশে কুপিয়ে খুন বিএনপি নেতা
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের ফুটবল ম্যাচ নিয়ে দ্বন্দ্বের জের ধরে এক সালিশি বৈঠকে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. আবুল বাসার বাদশা (৩০) নামের এক বিএনপি নেতাকে। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ইউনিটের বিএনপির সভাপতি মো. সাদ্দাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জুন ব্রাজিলের খেলা দেখার পর ঢোল বাজানোকে কেন্দ্র করে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের সাথে কয়েকজন যুবকের বাকবিতণ্ডা হয়। এই বিরোধ নিষ্পত্তির জন্য বুধবার রাতে নবোদয় বাজার এলাকায় একটি সালিশি বৈঠক বসে। বৈঠক চলাকালীন সময় রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে গুরুতর আহত হন হাবিবুরের পক্ষের লোকজন।
আহতদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতির কারণে বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
লাখ লাখ টাকা আত্মসাৎ: সাইবার প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার
ইউরোপ-আফ্রিকা বাজারে প্রবেশে মরক্কোর সঙ্গে যৌথ বিনিয়োগের আগ্রহ ঢাকার
বাণিজ্য ও বিনিয়োগে মরক্কোর সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা ঢাকার
অনলাইনে উচ্চ মুনাফার ফাঁদে টাকা লুট, গ্রেফতার ৬ প্রতারক
বাণিজ্য ও বিনিয়োগে নতুন অধ্যায়, বাংলাদেশ-মরক্কোর সম্পর্ক জোরদার
ডিএমপি সাইবার ক্রাইমের অভিযানে গ্রেফতার প্রতারক চক্রের ৬ সদস্য

আরও পড়ুন

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে সালিশে কুপিয়ে খুন বিএনপি নেতা
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের ফুটবল ম্যাচ নিয়ে দ্বন্দ্বের জের ধরে এক সালিশি বৈঠকে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. আবুল বাসার বাদশা (৩০) নামের এক বিএনপি নেতাকে। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ইউনিটের বিএনপির সভাপতি মো. সাদ্দাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জুন ব্রাজিলের খেলা দেখার পর ঢোল বাজানোকে কেন্দ্র করে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের সাথে কয়েকজন যুবকের বাকবিতণ্ডা হয়। এই বিরোধ নিষ্পত্তির জন্য বুধবার রাতে নবোদয় বাজার এলাকায় একটি সালিশি বৈঠক বসে। বৈঠক চলাকালীন সময় রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে গুরুতর আহত হন হাবিবুরের পক্ষের লোকজন।
আহতদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতির কারণে বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
লাখ লাখ টাকা আত্মসাৎ: সাইবার প্রতারক চক্রের ৬…
ইউরোপ-আফ্রিকা বাজারে প্রবেশে মরক্কোর সঙ্গে যৌথ বিনিয়োগের আগ্রহ…
বাণিজ্য ও বিনিয়োগে মরক্কোর সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা…
অনলাইনে উচ্চ মুনাফার ফাঁদে টাকা লুট, গ্রেফতার ৬…
বাণিজ্য ও বিনিয়োগে নতুন অধ্যায়, বাংলাদেশ-মরক্কোর সম্পর্ক জোরদার
ডিএমপি সাইবার ক্রাইমের অভিযানে গ্রেফতার প্রতারক চক্রের ৬…