ডিএমপির অভিযানে গ্রেফতার অনলাইন প্রতারণা চক্রের ৬ সদস্য
অনলাইনে লোভনীয় মুনাফার ফাঁদ পেতে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ছয়জন সক্রিয় সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। বুধবার (১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া ব্যক্তরা হলেন—মো. বাবলু ওরফে সূর্য, মো. শাহিন, মো. তুষার মিয়া, মো. আতিকুর রহমান ওরফে নিরব রানা, মো. লিখন ওরফে ইমন এবং মো. শাকিল রানা। বাড্ডা থানায় সাইবার সুরক্ষা আইনে করা একটি মামলার তদন্তের সূত্র ধরে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম তাদের শনাক্ত করে। তদন্তে দেখা যায়, এই চক্রটি জনপ্রিয় সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম ও ছবি অবৈধভাবে ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করত।
প্রতারকরা নামী প্রতিষ্ঠানের পেজের আদলে একই ধরনের ডোমেইন তৈরি করে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করত। এসব ভুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগের নামে অর্থ আত্মসাৎ করা হতো। বর্তমানে গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
জয়-পরাজয় মেনে নেওয়ার সংস্কৃতি গড়তে খেলাধুলার আহ্বান মন্ত্রীর
ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে এআই অপপ্রচারের অভিযোগ
ঢাকা ছাড়ছেন ডিএমপির ১১ পরিদর্শক, রেঞ্জ-ইউনিটে নতুন দায়িত্ব
দক্ষতার সঙ্গে ভাষাও শিখুন, আন্তর্জাতিক শ্রমবাজার হবে উন্মুক্ত: শ্রমমন্ত্রী
জয়পুরহাটে সৎমাকে পিটিয়ে রাতভর গাছতলায়, অভিযুক্ত সৎছেলেরা
৯ অক্টোবর জাতীয় শ্রমিক কাউন্সিল ২৬, শ্রমিকের দাবিতে আন্দোলনের ডাক

আরও পড়ুন

ডিএমপির অভিযানে গ্রেফতার অনলাইন প্রতারণা চক্রের ৬ সদস্য
অনলাইনে লোভনীয় মুনাফার ফাঁদ পেতে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ছয়জন সক্রিয় সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। বুধবার (১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া ব্যক্তরা হলেন—মো. বাবলু ওরফে সূর্য, মো. শাহিন, মো. তুষার মিয়া, মো. আতিকুর রহমান ওরফে নিরব রানা, মো. লিখন ওরফে ইমন এবং মো. শাকিল রানা। বাড্ডা থানায় সাইবার সুরক্ষা আইনে করা একটি মামলার তদন্তের সূত্র ধরে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম তাদের শনাক্ত করে। তদন্তে দেখা যায়, এই চক্রটি জনপ্রিয় সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম ও ছবি অবৈধভাবে ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করত।
প্রতারকরা নামী প্রতিষ্ঠানের পেজের আদলে একই ধরনের ডোমেইন তৈরি করে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করত। এসব ভুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগের নামে অর্থ আত্মসাৎ করা হতো। বর্তমানে গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
জয়-পরাজয় মেনে নেওয়ার সংস্কৃতি গড়তে খেলাধুলার আহ্বান মন্ত্রীর
ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে এআই অপপ্রচারের অভিযোগ
ঢাকা ছাড়ছেন ডিএমপির ১১ পরিদর্শক, রেঞ্জ-ইউনিটে নতুন দায়িত্ব
দক্ষতার সঙ্গে ভাষাও শিখুন, আন্তর্জাতিক শ্রমবাজার হবে উন্মুক্ত:…
জয়পুরহাটে সৎমাকে পিটিয়ে রাতভর গাছতলায়, অভিযুক্ত সৎছেলেরা
৯ অক্টোবর জাতীয় শ্রমিক কাউন্সিল ২৬, শ্রমিকের দাবিতে…