রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৬৮, মাদক ও চাঁদাবাজসহ

প্রাইম বার্তা অনলাইন
০২ জুলাই ২০২৬ ১:৫৭ এএম
রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৬৮, মাদক ও চাঁদাবাজসহ

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চলমান বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে শুরু হয়ে দিনভর এই অভিযান পরিচালিত হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বুধবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ৩৪ জন ডাকাতি, ছিনতাই, দস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবং ৩০ জন মাদক ব্যবসায় সম্পৃক্ত থাকায় আটক করা হয়েছে। এছাড়া তালিকাবহির্ভূত চারজন চাঁদাবাজকেও গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ কার্যক্রম শুরু করা হয়েছে। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...