লাখ লাখ টাকা আত্মসাৎ: সাইবার প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার
অনলাইনে বিনিয়োগের নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করার অভিযোগে ছয় সদস্যের একটি প্রতারক চক্রকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) একটি টিম বুধবার (১ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—মো. বাবলু ওরফে সূর্য (২৪), মো. শাহিন (২১), মো. তুষার মিয়া (২৫), মো. আতিকুর রহমান ওরফে নিরব রানা (২০), মো. লিখন ওরফে ইমন (২২) এবং মো. শাকিল রানা (৩০)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্তে জানা যায়, এই চক্রটি বিখ্যাত আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করেছিল। তারা জনপ্রিয় প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটের আদলে প্রায় একই রকম ডোমেইন তৈরি করে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করতো। এরপর লোভনীয় মুনাফার প্রস্তাব দিয়ে তাদের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিতেন তারা।
বাড্ডা থানায় সাইবার সুরক্ষা আইনে করা একটি মামলার ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পর্কিত খবর
ডিজিটাল জুয়া রোধে নতুন আইন, সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড
রাজধানীতে ছিনতাইকারীর দৌরাত্ম্যে প্রাণ হারালেন দুই নারী, আতঙ্কে নগরবাসী
২০২৭ সালের হজ: প্রাক-নিবন্ধনে বাধ্যতামূলক কাগজপত্র ও তথ্য
খামেনির জানাজায় যোগ দিতে ইরানের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার
সেপটিক ট্যাংকের গ্যাসে বিস্ফোরণ, রাজধানীতে দগ্ধ ৩ যুবক
ছিনতাইয়ের টার্গেটে ঢাকাবাসী: প্রাণ গেল সোহেলি ও মুক্তার, নাজেহাল পুলিশ

আরও পড়ুন

লাখ লাখ টাকা আত্মসাৎ: সাইবার প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার
অনলাইনে বিনিয়োগের নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করার অভিযোগে ছয় সদস্যের একটি প্রতারক চক্রকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) একটি টিম বুধবার (১ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—মো. বাবলু ওরফে সূর্য (২৪), মো. শাহিন (২১), মো. তুষার মিয়া (২৫), মো. আতিকুর রহমান ওরফে নিরব রানা (২০), মো. লিখন ওরফে ইমন (২২) এবং মো. শাকিল রানা (৩০)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্তে জানা যায়, এই চক্রটি বিখ্যাত আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করেছিল। তারা জনপ্রিয় প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটের আদলে প্রায় একই রকম ডোমেইন তৈরি করে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করতো। এরপর লোভনীয় মুনাফার প্রস্তাব দিয়ে তাদের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিতেন তারা।
বাড্ডা থানায় সাইবার সুরক্ষা আইনে করা একটি মামলার ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পর্কিত খবর
ডিজিটাল জুয়া রোধে নতুন আইন, সর্বোচ্চ শাস্তি ১০…
রাজধানীতে ছিনতাইকারীর দৌরাত্ম্যে প্রাণ হারালেন দুই নারী, আতঙ্কে…
২০২৭ সালের হজ: প্রাক-নিবন্ধনে বাধ্যতামূলক কাগজপত্র ও তথ্য
খামেনির জানাজায় যোগ দিতে ইরানের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন…
সেপটিক ট্যাংকের গ্যাসে বিস্ফোরণ, রাজধানীতে দগ্ধ ৩ যুবক
ছিনতাইয়ের টার্গেটে ঢাকাবাসী: প্রাণ গেল সোহেলি ও মুক্তার,…