মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির অভিযান, গ্রেফতার ১৪৬ জন

প্রাইম বার্তা অনলাইন
১৯ আগস্ট ২০২৬ ৬:৪৩ এএম
মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির অভিযান, গ্রেফতার ১৪৬ জন

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মিরপুর মডেল থানা থেকে ৩০ জন, শাহআলী থানা থেকে ১৮ জন, পল্লবী থানা থেকে ২৯ জন, কাফরুল থানা থেকে ১৯ জন, দারুসসালাম থানা থেকে ১৭ জন, রূপনগর থানা থেকে ২৬ জন এবং ভাষানটেক থানা থেকে ৭ জনকে আটক করা হয়েছে।

মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...