রোহিঙ্গা ফেরত পাঠাতে মিয়ানমার রাষ্ট্রদূতকে ঢাকার বার্তা
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু করতে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মো. তৌফিক-উর-রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ঢাকা জানিয়েছে, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ভেরিফিকেশন প্রক্রিয়া আরও দ্রুত করতে হবে।
বৈঠকে বাংলাদেশ পক্ষ থেকে জানানো হয়, রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেওয়া শিশু এবং ২০১৭ সালে আগত নতুন রোহিঙ্গাদেরও যাচাই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে। বর্তমানে বাংলাদেশে ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন হয়েছে, যাদের তথ্য শিগগিরই মিয়ানমার সরকারের কাছে পাঠানো হবে।
ঢাকা স্পষ্ট করে জানিয়েছে যে, রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়, তাদের নিজস্ব জাতিগত পরিচয় রয়েছে, যা মিয়ানমার সরকারও স্বীকার করেছে। বাংলাদেশের উদ্বেগ যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন বলে আশ্বাস দিয়েছেন মিয়ানমারের রাষ্ট্রদূত। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করার অঙ্গীকার করেছেন।
সম্পর্কিত খবর
জাতিসংঘের নেতৃত্বেই সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
শিশুর অধিকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে আন্তরিক সরকার: মন্ত্রী
যাত্রাবাড়ীর গোল্ডেন ব্রিজে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শাওনের মৃত্যু
গুম-হত্যা ঢাকতে মিথ্যা ময়নাতদন্ত প্রতিবেদন করতে বাধ্য করা হতো: তদন্ত…
পটিয়ায় ডেইরি খামার ম্যানেজার অপহরণ, ৪ ঘণ্টা পর পুলিশের অভিযানে…
ইয়াবা কারবারি ইউপি সদস্যের সোয়া তিন বছরের সাজা, জরিমানা ৩৮…

আরও পড়ুন

রোহিঙ্গা ফেরত পাঠাতে মিয়ানমার রাষ্ট্রদূতকে ঢাকার বার্তা
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু করতে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মো. তৌফিক-উর-রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ঢাকা জানিয়েছে, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ভেরিফিকেশন প্রক্রিয়া আরও দ্রুত করতে হবে।
বৈঠকে বাংলাদেশ পক্ষ থেকে জানানো হয়, রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেওয়া শিশু এবং ২০১৭ সালে আগত নতুন রোহিঙ্গাদেরও যাচাই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে। বর্তমানে বাংলাদেশে ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন হয়েছে, যাদের তথ্য শিগগিরই মিয়ানমার সরকারের কাছে পাঠানো হবে।
ঢাকা স্পষ্ট করে জানিয়েছে যে, রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়, তাদের নিজস্ব জাতিগত পরিচয় রয়েছে, যা মিয়ানমার সরকারও স্বীকার করেছে। বাংলাদেশের উদ্বেগ যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন বলে আশ্বাস দিয়েছেন মিয়ানমারের রাষ্ট্রদূত। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করার অঙ্গীকার করেছেন।
সম্পর্কিত খবর
জাতিসংঘের নেতৃত্বেই সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
শিশুর অধিকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে আন্তরিক সরকার: মন্ত্রী
যাত্রাবাড়ীর গোল্ডেন ব্রিজে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শাওনের মৃত্যু
গুম-হত্যা ঢাকতে মিথ্যা ময়নাতদন্ত প্রতিবেদন করতে বাধ্য করা…
পটিয়ায় ডেইরি খামার ম্যানেজার অপহরণ, ৪ ঘণ্টা পর…
ইয়াবা কারবারি ইউপি সদস্যের সোয়া তিন বছরের সাজা,…