মোদির আমন্ত্রণে ভারত যাচ্ছেন তারেক রহমান, স্মরণীয় অভ্যর্থনার প্রতিশ্রুতি

প্রাইম বার্তা অনলাইন
১৯ আগস্ট ২০২৬ ৫:৪৫ এএম
মোদির আমন্ত্রণে ভারত যাচ্ছেন তারেক রহমান, স্মরণীয় অভ্যর্থনার প্রতিশ্রুতি

ঢাকায় নিয়োজিত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত সফরে গেলে তাকে সর্বোচ্চ সম্মান ও স্মরণীয় অভ্যর্থনা দেওয়া হবে। তিনি বলেন, ভারত সরকার প্রধানমন্ত্রীর এই সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং এ সফরের সুফল দুই দেশের মানুষের কাছে পৌঁছাবে।

গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) এক উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সম্মানে ভারতীয় হাইকমিশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ত্রিবেদী এসব কথা বলেন। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি ও শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

হাইকমিশনার জানান, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাকে একজন চমৎকার নেতা হিসেবে অভিহিত করেছেন। নির্বাচনে বিপুল ভোটে জয়ের জন্য তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, ভারতের প্রধানমন্ত্রীই প্রথম তাকে অভিনন্দন ও সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। এর আগে ভারতের লোকসভা স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা স্মরণ করে ত্রিবেদী বলেন, তারাও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানাতে মুখিয়ে আছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...