ডিএমপি সাইবার ক্রাইমের অভিযানে গ্রেফতার প্রতারক চক্রের ৬ সদস্য
অনলাইনে বিনিয়োগের নামে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী একটি চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। রাজধানীর বাড্ডা থানায় সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া একটি মামলার তদন্তকালে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম তাদের শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. বাবলু ওরফে সূর্য (২৪), মো. শাহিন (২১), মো. তুষার মিয়া (২৫), মো. আতিকুর রহমান ওরফে নিরব রানা (২০), মো. লিখন ওরফে ইমন (২২) এবং মো. শাকিল রানা (৩০)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, এই চক্রটি জনপ্রিয় আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম, ছবি এবং পরিচিতি অবৈধভাবে ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করেছিল।
তদন্তে দেখা গেছে, প্রতারকরা বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচিত ওয়েবসাইট ও পেজের আদলে প্রায় একই ধরনের ডোমেইন তৈরি করে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করতো। উচ্চ মুনাফার লোভ দেখিয়ে তারা সাধারণ মানুষকে বিনিয়োগে আগ্রহী করে তুলত এবং পরবর্তীতে তাদের টাকা আত্মসাৎ করত। বর্তমানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
নিউইয়র্কে প্রথম মুসলিম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ১২টি সিনেমা
গোয়ালঘর থেকে গরু চুরি করে বউভাতে জবাই, গাইবান্ধায় আটক বরের…
পর্যটনে অবদানের স্বীকৃতি: পুরস্কার পেল ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
জনস্বার্থে ডিএমপির ১১ নিরস্ত্র পরিদর্শককে একযোগে ঢাকার বাইরে বদলি
জয়-পরাজয় মেনে নেওয়ার সংস্কৃতি গড়তে খেলাধুলার আহ্বান মন্ত্রীর
ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে এআই অপপ্রচারের অভিযোগ

আরও পড়ুন

ডিএমপি সাইবার ক্রাইমের অভিযানে গ্রেফতার প্রতারক চক্রের ৬ সদস্য
অনলাইনে বিনিয়োগের নামে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী একটি চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। রাজধানীর বাড্ডা থানায় সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া একটি মামলার তদন্তকালে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম তাদের শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. বাবলু ওরফে সূর্য (২৪), মো. শাহিন (২১), মো. তুষার মিয়া (২৫), মো. আতিকুর রহমান ওরফে নিরব রানা (২০), মো. লিখন ওরফে ইমন (২২) এবং মো. শাকিল রানা (৩০)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, এই চক্রটি জনপ্রিয় আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম, ছবি এবং পরিচিতি অবৈধভাবে ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করেছিল।
তদন্তে দেখা গেছে, প্রতারকরা বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচিত ওয়েবসাইট ও পেজের আদলে প্রায় একই ধরনের ডোমেইন তৈরি করে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করতো। উচ্চ মুনাফার লোভ দেখিয়ে তারা সাধারণ মানুষকে বিনিয়োগে আগ্রহী করে তুলত এবং পরবর্তীতে তাদের টাকা আত্মসাৎ করত। বর্তমানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
নিউইয়র্কে প্রথম মুসলিম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ১২টি…
গোয়ালঘর থেকে গরু চুরি করে বউভাতে জবাই, গাইবান্ধায়…
পর্যটনে অবদানের স্বীকৃতি: পুরস্কার পেল ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
জনস্বার্থে ডিএমপির ১১ নিরস্ত্র পরিদর্শককে একযোগে ঢাকার বাইরে…