আফ্রিকা-ইউরোপে বাজারে যৌথ বিনিয়োগের প্রস্তাব মরক্কোর
বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী বাংলাদেশ ও মরক্কো। গতকাল বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সৌজন্য সাক্ষাতে এ আলোচনা হয়। বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভবিষ্ৎ কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তৈরি পোশাক, ওষুধশিল্প, পাট, সামুদ্রিক খাত এবং জনশক্তি রফতানির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই পক্ষ। মরক্কোর রাষ্ট্রদূত তার দেশকে আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের একটি কৌশলগত কেন্দ্র হিসেবে উল্লেখ করে বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার প্রস্তাব দেন। এছাড়াও সংস্কৃতি ও ক্রীড়ার মাধ্যমে দুই দেশের জনগোষ্ঠীর মধ্যে সম্পর্ক বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দুই দেশের মধ্যে পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি এবং উচ্চ পর্যায়ের সফর বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে সহযোগিতার সব ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস প্রদান করেন। বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
সম্পর্কিত খবর
রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৬৮, মাদক ও চাঁদাবাজসহ
আফ্রিকা ও ইউরোপে বাজারে প্রবেশে মরক্কোর সহযোগিতা চায় বাংলাদেশ
ডিএমপির অভিযানে গ্রেফতার অনলাইন প্রতারণা চক্রের ৬ সদস্য
মাদক ও চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে গ্রেফতার ৬৮ জন
জনপ্রিয় প্রতিষ্ঠানের নাম ভেঙে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৬
হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ৬ পরিবারের ঘর পুড়ে ছাই, ২০ লাখ লোকসান

আরও পড়ুন

আফ্রিকা-ইউরোপে বাজারে যৌথ বিনিয়োগের প্রস্তাব মরক্কোর
বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী বাংলাদেশ ও মরক্কো। গতকাল বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সৌজন্য সাক্ষাতে এ আলোচনা হয়। বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভবিষ্ৎ কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তৈরি পোশাক, ওষুধশিল্প, পাট, সামুদ্রিক খাত এবং জনশক্তি রফতানির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই পক্ষ। মরক্কোর রাষ্ট্রদূত তার দেশকে আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের একটি কৌশলগত কেন্দ্র হিসেবে উল্লেখ করে বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার প্রস্তাব দেন। এছাড়াও সংস্কৃতি ও ক্রীড়ার মাধ্যমে দুই দেশের জনগোষ্ঠীর মধ্যে সম্পর্ক বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দুই দেশের মধ্যে পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি এবং উচ্চ পর্যায়ের সফর বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে সহযোগিতার সব ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস প্রদান করেন। বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
সম্পর্কিত খবর
রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৬৮, মাদক ও চাঁদাবাজসহ
আফ্রিকা ও ইউরোপে বাজারে প্রবেশে মরক্কোর সহযোগিতা চায়…
ডিএমপির অভিযানে গ্রেফতার অনলাইন প্রতারণা চক্রের ৬ সদস্য
মাদক ও চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে গ্রেফতার ৬৮ জন
জনপ্রিয় প্রতিষ্ঠানের নাম ভেঙে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৬
হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ৬ পরিবারের ঘর পুড়ে ছাই, ২০…