জনপ্রিয় প্রতিষ্ঠানের নাম ভেঙে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৬
রাজধানীতে অনলাইন ভিত্তিক বিনিয়োগ প্রতারণা চক্রের ছয় সক্রিয় সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। বিনিয়োগে দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করতে এই চক্রটি সংঘবদ্ধভাবে কাজ করছিল। বুধবার (১ জুলাই) ডিএমপি মিডিয়া সেলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—মো. বাবলু ওরফে সূর্য (২৪), মো. শাহিন (২১), মো. তুষার মিয়া (২৫), মো. আতিকুর রহমান ওরফে নিরব রানা (২০), মো. লিখন ওরফে ইমন (২২) এবং মো. শাকিল রানা (৩০)। বাড্ডা থানায় সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া একটি মামলার তদন্তকালে পুলিশ এদের সনাক্ত করতে সক্ষম হয়।
প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে যে, চক্রটি দেশের বিখ্যাত কোম্পানি ও জনপ্রিয় সংগঠনের ওয়েবসাইটের নাম ও ডিজাইন নকল করে ভুয়া প্ল্যাটফর্ম তৈরি করেছিল। আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম ও ছবি অবৈধভাবে ব্যবহার করে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করত এবং মুনাফার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পর্কিত খবর
নিউইয়র্কে প্রথম মুসলিম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ১২টি সিনেমা
গোয়ালঘর থেকে গরু চুরি করে বউভাতে জবাই, গাইবান্ধায় আটক বরের…
পর্যটনে অবদানের স্বীকৃতি: পুরস্কার পেল ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
জনস্বার্থে ডিএমপির ১১ নিরস্ত্র পরিদর্শককে একযোগে ঢাকার বাইরে বদলি
জয়-পরাজয় মেনে নেওয়ার সংস্কৃতি গড়তে খেলাধুলার আহ্বান মন্ত্রীর
ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে এআই অপপ্রচারের অভিযোগ

আরও পড়ুন

জনপ্রিয় প্রতিষ্ঠানের নাম ভেঙে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৬
রাজধানীতে অনলাইন ভিত্তিক বিনিয়োগ প্রতারণা চক্রের ছয় সক্রিয় সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। বিনিয়োগে দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করতে এই চক্রটি সংঘবদ্ধভাবে কাজ করছিল। বুধবার (১ জুলাই) ডিএমপি মিডিয়া সেলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—মো. বাবলু ওরফে সূর্য (২৪), মো. শাহিন (২১), মো. তুষার মিয়া (২৫), মো. আতিকুর রহমান ওরফে নিরব রানা (২০), মো. লিখন ওরফে ইমন (২২) এবং মো. শাকিল রানা (৩০)। বাড্ডা থানায় সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া একটি মামলার তদন্তকালে পুলিশ এদের সনাক্ত করতে সক্ষম হয়।
প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে যে, চক্রটি দেশের বিখ্যাত কোম্পানি ও জনপ্রিয় সংগঠনের ওয়েবসাইটের নাম ও ডিজাইন নকল করে ভুয়া প্ল্যাটফর্ম তৈরি করেছিল। আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম ও ছবি অবৈধভাবে ব্যবহার করে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করত এবং মুনাফার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পর্কিত খবর
নিউইয়র্কে প্রথম মুসলিম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ১২টি…
গোয়ালঘর থেকে গরু চুরি করে বউভাতে জবাই, গাইবান্ধায়…
পর্যটনে অবদানের স্বীকৃতি: পুরস্কার পেল ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
জনস্বার্থে ডিএমপির ১১ নিরস্ত্র পরিদর্শককে একযোগে ঢাকার বাইরে…