জাপানের সঙ্গে সম্পর্কে জোর: ৫০০ মিলিয়ন ডলার সহায়তা ও নৌবাহিনীর উপহার

প্রাইম বার্তা অনলাইন
০১ জুলাই ২০২৬ ১০:৫১ পিএম
জাপানের সঙ্গে সম্পর্কে জোর: ৫০০ মিলিয়ন ডলার সহায়তা ও নৌবাহিনীর উপহার

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গত বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর নেতৃত্বে আসা এই প্রতিনিধি দলের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকিও উপস্থিত ছিলেন।

বৈঠককালে জাইকার অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন বড় অবকাঠামো প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, রাজধানীর এমআরটি লাইন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ অগ্রাধিকার পায়। প্রধানমন্ত্রী এ সময় আশা প্রকাশ করেন যে, আগামী ডিসেম্বরের মধ্যেই বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ সম্পন্ন হবে এবং যাত্রীদের জন্য তা উন্মুক্ত করা সম্ভব হবে।

চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ঢাকার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে টোকিও। জ্বালানি খাতে সহায়তার পরিমাণ ৩১২ মিলিয়ন মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে সম্মত হয়েছে জাপান। এছাড়া দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বাংলাদেশ–জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত বাস্তবায়নের বিষয়েও ঐকমত্য প্রকাশ করা হয়েছে। বৈঠকে জাপানি প্রতিনিধিরা জানান, বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তারা পাঁচটি পেট্রোল বোট উপহার হিসেবে দেবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...