বৃহস্পতিবার জানা যাবে জুলাই মাসের এলপিজির দাম
নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী এক মাসের জন্য এই দাম কমছে নাকি বাড়ছে, তা বৃহস্পতিবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বুধবার (১ জুলাই) বিইআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত জুলাই মাসের সৌদি সিপি-এর ভিত্তিতে বেসরকারি খাতের এলপিজির ভোক্তাপর্যায়ের মূল্য সমন্বয় করে এই নির্দেশনা জারি করা হবে। এর আগে গত জুন মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
খুচরা বাজারে গ্যাসের দামের ওঠানামা সরাসরি সৌদি আরামকোর দামের ওপর নির্ভর করে। গত মাসে সিলিন্ডারের পাশাপাশি প্রতি লিটার অটোগ্যাসের দামও ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এবার নতুন দাম কী হবে, তা নিয়ে ক্রেতাদের মধ্যেও রয়েছে স্বাভাবিক কৌতূহল।
সম্পর্কিত খবর
দেশের প্রথম সাইকেল ট্র্যাক চট্টগ্রামের বুকে, গর্বিত মেয়র শাহাদাত
কিশোর গ্যাং-মাদক দমনে চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযান, আটক ১২২৪
গাংনী সীমান্তে বিএসএফের পুশ-ইন ঠেকাল বিজিবি, ভারতে ফিরতে বাধ্য চারজন
কানাডার পুলিশ ইউনিফর্মে জায়েদ খান, রহস্যের নাম ‘ভায়োলেন্স’
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নয় নতুন কোনো হামলা, জানালেন ট্রাম্প
রদবদলে নতুন দায়িত্ব পেলেন ডিএমপির দুই অতিরিক্ত পুলিশ কমিশনার

বৃহস্পতিবার জানা যাবে জুলাই মাসের এলপিজির দাম
নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী এক মাসের জন্য এই দাম কমছে নাকি বাড়ছে, তা বৃহস্পতিবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বুধবার (১ জুলাই) বিইআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত জুলাই মাসের সৌদি সিপি-এর ভিত্তিতে বেসরকারি খাতের এলপিজির ভোক্তাপর্যায়ের মূল্য সমন্বয় করে এই নির্দেশনা জারি করা হবে। এর আগে গত জুন মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
খুচরা বাজারে গ্যাসের দামের ওঠানামা সরাসরি সৌদি আরামকোর দামের ওপর নির্ভর করে। গত মাসে সিলিন্ডারের পাশাপাশি প্রতি লিটার অটোগ্যাসের দামও ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এবার নতুন দাম কী হবে, তা নিয়ে ক্রেতাদের মধ্যেও রয়েছে স্বাভাবিক কৌতূহল।
সম্পর্কিত খবর
দেশের প্রথম সাইকেল ট্র্যাক চট্টগ্রামের বুকে, গর্বিত মেয়র…
কিশোর গ্যাং-মাদক দমনে চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযান, আটক…
গাংনী সীমান্তে বিএসএফের পুশ-ইন ঠেকাল বিজিবি, ভারতে ফিরতে…
কানাডার পুলিশ ইউনিফর্মে জায়েদ খান, রহস্যের নাম ‘ভায়োলেন্স’
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নয় নতুন কোনো হামলা,…
রদবদলে নতুন দায়িত্ব পেলেন ডিএমপির দুই অতিরিক্ত পুলিশ…