বাণিজ্য ও মানবসম্পদে সহযোগিতা বাড়াতে ঢাকা-রাবাতের আগ্রহ

প্রাইম বার্তা অনলাইন
০১ জুলাই ২০২৬ ৯:৩০ পিএম
বাণিজ্য ও মানবসম্পদে সহযোগিতা বাড়াতে ঢাকা-রাবাতের আগ্রহ

বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি ওষুধ, পোশাক ও মানবসম্পদ খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ ও মরক্কো। বুধবার রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে নবনিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালি এ কথা জানান।

আলোচনায় মরক্কোর রাষ্ট্রদূত তার দেশকে আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের কৌশলগত কেন্দ্র হিসেবে উল্লেখ করে জানান, এ সুবিধা কাজে লাগিয়ে দুই দেশ যৌথ বিনিয়োগ বাড়াতে পারে। বিশেষ করে তৈরি পোশাক, ওষুধশিল্প এবং সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগ গ্রহণের প্রস্তাব দেন তিনি। এছাড়া দক্ষ জনশক্তি নিয়োগেও ঢাকার প্রতি সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও সুদৃঢ় করতে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি ক্রীড়া ও সংস্কৃতি বিনিময়ের পাশাপাশি ভিসা অব্যাহতি চুক্তি এবং উচ্চ পর্যায়ের সফর বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...